নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে নৌকায় ভোট চেয়ে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের উঠান বৈঠক

আশাশুনি উপজেলা বুধহাটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য আবু সাঈদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাতক্ষীরা ৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, বাংলাদেশের এমন কোন সেক্টর নেই, যেখানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোয়া পৌছায়নি। দেশকে তলা বিহীন ঝুড়ি থেকে শেখ হাসিনা সরকার ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের রোল মডেলে পরিনত করেছে। দেশের টাকায় শেখ হাসিনা সরকার নির্মান করেছেন পদ্মা সেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেল, উড়াল রেল, একাধিক ফ্লাইওভার সহ অসংখ্য ব্রিজ নির্মানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। প্রত্যেক উপজেলায় মুসলিম উম্মার জন্য তৈরী করেছেন একটি করে মডেল মসজিদ, অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে দিয়েছেন বিনা মূল্যের ভিডিডি কার্ড, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিয়েছেন একেবারেই স্বল্প মূল্যের রেশন কার্ড ও টিসিবি কার্ড, গর্ভবরী মায়েদের জন্য গর্ভবরী ভাতা, শিশুদের জন্য বিনা মূল্যে শিশু খাদ্য ও শিশু কার্ড, শিক্ষার্থীদের জন্য পহেলা জানুয়ারীতে নতুন বই উৎসব। তিনি আরও বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্রার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু এক শ্রেণির মানুষ দেশকে আবারও ঐ রাজাকার আল-বদর পাকিস্থানী হানাদার বাহিনীর হাতে তুলে দিতে চায়। জ্বালাও পোড়াও করে শান্ত দেশকে অশান্ত করে তুলতে চায়। আমরা চাই উন্নয়ন, আমরা আর জ্বালাও পোড়াও, মানুষ হত্যার রাজনীতি চাই না। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে চলমান রাখতে সকলকে দেশের স্বার্থে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করার আহবান রাখেন সাতক্ষীরা ৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। 
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জিএম বাপ্পী’র সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ ব ম মোছাদ্দেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম, ইউপি সদস্যা দোলন খাতুন, বুধহাটা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুবলীগ সভাপতি এজদান আলী, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ফারুক হোসেন ঢালী, আশরাফ হোসেন, রুবেল হোসেন, বুধহাটা কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি সদস্য রেজওয়ান আলী, বুধহাটা যুব কিশোর সংসদ সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুবলীগ নেতা কাইয়ুম হোসেন ডালিম, শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের স্বচিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে