নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন

৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিমের নেতৃত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্যে সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তাকিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগের জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এটা বাঙালি জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। স্বাধীনতা বিরোধী সেই চক্রটি আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে সুপরিচিতি লাভ করেছে, ঠিক তখনই বাংলাদেশকে পিছিয়ে নেয়ার জন্য আবারো সেই স্বাধীনতা বিরোধী অপশক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যায় লিপ্ত রয়েছেন। আগামী নির্বাচন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনেই হবে, কেউ সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। উপজেলা  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো: সামসুল আলম, আওয়ামী লীগ নেতা রজব আলী সরদার, ইদ্রিস আলী, সিরাজুল ইসলাম, পরেশ অধিকারী, তবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকা, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, শ্রমিক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে