নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আমরা সহিংসতা পরিহার করে অহিংসতার সাথে বসবাস করতে চায় --ডা: আ ফ ম রুহুল হক এমপি।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের সম অধিকার রয়েছে। আমরা সহিংতা বর্জন করে অহিংসতার সাথে বসবাস করি। আমরা অসুরকে বদ করে আমাদের প্রত্যেকের ভেতরে শান্তি স্থাপন করতে চাই। আমাদের ভেতর কিছু অসুর প্রকৃতির লোক রয়েছে, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা দরকার। সোমবার (৯ অক্টোবর) বেলা ১১.৩০ টায় আশাশুনি সদর দূর্গা পুজা মন্দির  প্রাঙ্গনে আসন্ন শারদীয় দূর্গাপূজা়'২৩ উদযাপনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি এ কথা বলেন। 

উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি আরও বলেন, শেখ হাসিনা আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ, বছরের শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই, গৃহহীনের গৃহ প্রদান ও দেশে উন্নয়নের জোয়ার বইছে। অতএব, শেখ হাসিনা মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই উন্নয়ন। তিনি বুধহাটা, খাজরা সহ এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সম্ভব সবকিছু করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার বৈদ্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, এস এম হোসেনুজ্জামান, মাহাবুবুল হক ডাবল, ওমর সাকি ফেরদৌস পলাশ, পল্লী বিদ্যুতের এজিএম লিটন কুমার মন্ডল, ফায়ার সার্ভিস স্টেন ইনচার্জ আবুল কালাম আজাদ, আনসার ও ভিডিপি ইন্সট্রাক্টর সুজন কুমার মিত্র, বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের অরবিন্দ সানা (কাদাকাটি), ডা: বিনয় কৃষ্ণ মিত্র (প্রতাপনগর), সুপদ মণ্ডল (আনুলিয়া), বীর মুক্তিযোদ্ধা দিনের চন্দ্র মন্ডল (খাজরা), রমেশ চন্দ্র মন্ডল (শ্রীউলা), সহকারী প্রধান শিক্ষক মিলন কুমার মন্ডল (সদর), সুরঞ্জন কুমার ঢালী (বড়দল), সুধাংশু রাহা (দরগাহপুর), পরিমল কুমার দাস (কুল্যা), অনাঙ্গ কুমার দাস (বুধহাটা), প্রভাষক রবীন্দ্রনাথ সরকার (শোভনালী) প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনে  আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ, প্রত্যেক পূজা মন্ডপে  সিসি ক্যামেরা স্থাপন, রিচার্জার এলইডি লাইট স্থাপন সহ আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রশাসন সম্ভব সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আশ্বাস প্রদান করা হয়।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে