নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘির মাদক ব্যবসায়ী সেই মিনুর জেল-জরিমানা

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘির এক ডজন মাদক মামলার আসামী সেই মিনু বেগমকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। আজ বুধবার (২১ মে) বিকেলে তাকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মিনু বেগম আদমদীঘি উপজেলা সদরের ছোট জিনইর গ্রামের আমিনুল ইসলাম আমুর স্ত্রী। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা মিনু বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।  সে আটক হওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে আসে এবং গ্রামবাসী মিষ্টি বিতরণ করেন।

আদমদীঘি উপজেলার ছোট জিনইর গ্রামবাসী, পুলিশ জানায়, মিনু বেগম একজন মাদক ব্যবসায়ী তার স্বামী সন্তানসহ পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল। তার বিরুদ্ধে আদমদীঘি থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১২ টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকবার। সে আদালত কর্তৃক জামিনে মুক্ত পেয়ে ফের মাদক বিক্রি করেন। এতে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। মিনু বেগমকে গ্রেপ্তারের দাবীতে সম্প্রতি গ্রামবাসী পোষ্টারিং ও মানববন্ধন কললেও সে ছিল ধরাছোঁয়ার বাহিরে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির অদুরে ইন্দইল ব্রিজের পাশে মিনু বেগমের ভাড়া বাসায় নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তার শয়ন ঘরের একটি প্লাষ্টিকের পাইপের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয় এবং তৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা মিনু বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।

Tag
আরও খবর