নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে এক নারীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রতীকী ছবি


বগুড়ার আদমদীঘিতে পৃথক ঘটনায় গলায় ওড়নার ফাঁস দিয়ে গৃহবধু সম্পা বেগম (১৮), বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে ভ্যানচালক আব্দুস ছালাম (৩৫) ও ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারী খালাসি ছায়ফুল ইসলাম (৩৮) এর অস্বভাবিক মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনায় আদমদীঘি ও সান্তাহার রেলওয়ে থানায় পৃথক ইউডি মামলা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার বিকেল সাড়ে ৫টায় আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার এনামুল হকের স্ত্রী সম্পা বেগম শয়ন ঘরের তালার তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ তার লাশ উদ্ধার করে বগুড়া মহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। একই দিন বেলা ১২টায় আদমদীঘির সুদিন গ্রামের ভ্যানচালক আব্দুস ছালাম বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ্য হয়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। অপরদিকে গতকাল রোববার (৯মার্চ) বিকেল ৩টায় আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলওয়ে গেটের নিকট রেলওয়ে খালাসি সান্দিড়া গ্রামের ছায়ফুল ইসলাম রেললাইনের পাথর টানার পর কাজ করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। স্থানীয়রা জানান, রেললাইনে কাজ করার সময় পাশে একটি ট্রাক্টরের শব্দের কারনে ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ছায়ফুল ইসলাম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান ও সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেন। 

আরও খবর