নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে ১৪ মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে সড়কে ডাকাতি প্রস্ততি কালে ডাকাতি, চুরি, ছিনতাইসহ ১৪ মামলার আসামী গিয়াস মন্ডল (৩১) নামের এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (২৬ জানুয়ারী) দিবাগত রাতে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের জনৈক দস্তগীরের ইট ভাটা এলাকায় ডাকাতি প্রস্ততি কালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গিয়াস মন্ডল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিয়া পালপাড়ার মহির মন্ডলের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় ৮জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্ততি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত রোববার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ রণপাহারা ডিউটিতে ছিলেন। রাত ১২টার দিকে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড় আখিড়া গ্রামের সামনে জনৈক দস্তগীরের ইট ভাটার সামনে সড়কে ডাকাতি প্রস্ততি নিচ্ছিলেন একদল ডাকাত। এসময় তিনি ফোর্সসহ ডাকাত দলকে ঘেরাও করেন। বিষয়টি ডাকাত দলের সদস্যরা জানতে পেরে পালানোর সময় ধাওয়া করে গিয়াস মন্ডল নামের ওই ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেন। তবে ডাকাত চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তার নিকট থেকে ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতি, একটি ধারালো বার্মিজ ফোল্ডিং চাকু, লোহার রড, নাইলন দড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত গিয়াস মন্ডল একজন কুখ্যাত ডাকাত সদস্য। তার বিরুদ্ধে আদমদীঘি, আক্কেলপুর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতা, ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে।

আরও খবর