নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে নাগর নদীতে বালু উত্তোলন, যৌথবাহিনীর অভিযান

বালু উত্তোলনের সরমঞ্জাম জব্দ করা হয়।

বগুড়ার আদমদীঘিতে নাগর নদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরমঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে শ্যালো চালিত একটি ড্রেজার, একটি এস্কেকেভেটর মেশিন ও বালু বহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক্টর জব্দ করেন। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে আদমদীঘির কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকার নাগর নদীর কালিতলা নামক স্থানে এ অভিযান চালানো হয়। এসময় আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা উপস্থিত ছিলেন। এদিকে অভিযানের বিষয়টি টের পেয়ে নাগর নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকারি চক্র পালিয়ে যায়।

জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদীর কালিতলাসহ কয়েকটি  দীর্ঘ দিন যাবত এক শ্রেনির প্রভাবশালী ব্যক্তি অবৈধ ভাবে শ্যালোচালিত ড্রেজার মেশিন বসিয়ে নদীর গভীরে বোরিং করে বালু উত্তোলন ও নদীর পাড়ে এস্কেকেভেটর দিয়ে মাটি খনন করে তা ট্রাক্টরের মাধ্যমে বহন করে অন্যত্র বিক্রি করে আসছিল। ভ্রাম্যমান আদালত মাঝে মধ্যে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ ও বেশ কিছু ব্যক্তির জরিমানা করলেও থামছিল না এই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কেটে নদীর বাঁধের ক্ষতিসাধন করা। গতকাল শনিবার গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ নেতৃত্বে যৌথ বাহিনী নাগর নদীর কালিতলা নামক স্থানে অভিযান চালিয়ে শ্যালো চালিত একটি ড্রেজার মেশিন, একটি এস্কেকেভেটর (ভেকু) মেশিন, বালু ও মাটি বহন কাজে ব্যবহৃত ৩টি ট্রাক্টরসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন। বিষয়টি নিশ্চিত করেন সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা।

Tag
আরও খবর