নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে মাদক নাশকতাসহ বিভিন্ন মামলায় নারীসহ গ্রেপ্তার-৭

গ্রেপ্তারকৃত ৭ জন।

বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ বিভিন্ন মামলায় তিন নারীসহ সাত জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে (৬ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামের আবু জাহিদ মন্ডলের ছেলে সামছুজ্জামান, সান্তাহার নতুন বাজার এলাকার হজরত আলীর স্ত্রী আনজু বেগম, বড়িয়াবার্তা গ্রামের আবুল কালাম আজাদর ছেলে আব্দুল মান্নান, দমদমা পুর্বপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু, দক্ষিণ গনিপুর গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী লাকী বেগম, চাঁপাপুর ইউপির বাহাদুরপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী  মুনজিলা বেগম ও সান্তাহার পুর্ব লকুকলোনীর জহুরুল ইসলামের ছেলে শামিম হোসেন।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে ঢাকার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক দ্রুত বিচার আইন মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী সামছুজ্জামানকে, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর মামলায় মুনজিলা বেগম, সিআর মামলায় শামিম হোসেন ও লাকী বেগম, ১০ গ্রাম হেরোইন ও ১ হাজার ৬০০ টাকাসহ মাদক কারবারি আনজু বেগম, জিআর মামলায় রাজু এবং আদমদীঘি বিএনপি অফিসে হামলা নাশকতা মামলায় সন্ধিহান আসামী হিসাবে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর