নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে অগ্নিকান্ডে ভাংড়ি দোকান পুড়ে ছাই

পুড়ে যাওয়া ভাংড়ি দোকান।

বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী বাজার এলাকায় এক ভাংড়ি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়েছে। গত রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ভাংড়ি দোকান মালিক সাদ্দাম হোসেন উপজেলার কুসুম্বী গ্রামের বাসিন্দা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

ক্ষতিগ্রস্ত ভাংড়ি ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, দীর্ঘ প্রায় ছয় বছর আগে থেকে আদমদীঘি-আবাদপুকুর সড়কের পাশে কুসুম্বী পশ্চিম বাজার এলাকার একটি টিন সেড ঘর ভাড়া নিয়ে ভাংড়ি সামগ্রি ব্যবসা করে আসছেন। প্রতিদিনের ন্যায় গত রোববার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। এরপর রাত দেড়টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে প্রতিষ্ঠানে এসে দেখেন ঘরের ভিতর দাউদাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষনে দোকান ঘরে থাকা ৪টি ব্যাটারি চালিত অটোচার্জার ভ্যান, প্রায় ৬ টন পুরাতন বই খাতা, পুরাতন টিন, ভাংড়ি প্লাস্টিক, অটোভ্যানের ব্যাটারী ইলেকট্রিক সামগ্রীসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আফাজ উদ্দীন মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, কুসুম্বী বাজারে যে ভাংড়ি দোকানটা পুড়ে গেছে তাদের প্রাথমিক তদন্তে ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

Tag
আরও খবর