নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার, অটোচার্জার উদ্ধার

গ্রেফতারকৃত তিন জন।

বগুড়ার আদমদীঘিতে অভিনব কায়দায় ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোচার্জার (টমটম) উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের স্বামী স্ত্রীসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (৩ নভেম্বর) রাত ১০টায় বগুড়া সদরের তিনমাথা তিব্বতের মোড় এলাকা থেকে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারসহ উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ সদরের এনায়েতপুর ইকড়কুড়ি গ্রামের মামুন সরদারের ছেলে সালমান সরদার (২৮) তার স্ত্রী রিতা খাতুন (৩০) ও আদমদীঘি উপজেলা পুশিন্দা মৃধাপাড়ার সাজেদুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মৃদুল (১৯)। এর মধ্যে সালমান সরদার ও তার স্ত্রী রিতা খাতুন আদমদীঘি উপজেলায় একটি বাসায় ভাড়া থাকতেন।

মামলা সুত্রে জানাযায়, নওগাঁ সদরের চাকলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আলামিন দেওয়ার গত ২৮ অক্টোবর বেলা ১ টায় বাড়ি থেকে তার ব্যবহৃত ব্যাটারী চালিত অটোচার্জারে যাত্রী নিয়ে আদমদীঘি সদরে আসেন। এরপর তার আগের পরিচিত রিতা খাতুন নামের ওই নারীর সাথে দেখা হলে আলামিনকে তার অটোচার্জার নিয়ে রিতা খাতুনের ভাড়া বাসা আদমদীঘির শিয়ালশন গ্রামস্থ অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জনৈক আবুল কালাম আজাদের বাসায় নিয়ে যায়। এরপর গ্রেপ্তারকৃত রিতা খাতুন তার স্বামী সালমান সরদার ও মোস্তাফিজুর রহমান মৃদুল বাদী আলামিনকে তার অটোচার্জারসহ আদমদীঘি সদরের রিয়নের গলিতে নিয়ে যায়। সেখানে আসামীরা অভিনব কায়দায় বাদী আলামিনকে হ্যান্ডকাপ লাগানোর ভয় দেখায়। এভাবে সময় ক্ষেপন করার এক পর্যায়ে সালমান সরদার ও তার স্ত্রী রিতা খাতুন ওই অটোচার্জার নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় আলামিন দেওয়ান বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করলে আদমদীঘি থানার উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত রোববার রাতে বগুড়ার তিনমাথা তিব্বতের মোড় এলাকা থেকে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারসহ উল্লেখিত আসামীদের গ্রেপ্তর করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আজ সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag
আরও খবর