নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে চাতাল শ্রমিককে পুড়িয়ে হত্যা চেষ্টা

আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চাতাল শ্রমিক নুর ইসলাম।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নুর ইসলাম মন্ডল (৫৫) নামের এক চাতাল শ্রমিকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টায় সান্তাহার সাইলো সড়কে মতি ও সজল চালকলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় জনগন তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করেন। নুর ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া চকপাড়া গ্রামের নজরুল মন্ডলের ছেলে ও চাতাল শ্রমিক ।


প্রত্যক্ষদর্শি উপজেলার দমদমা গ্রামের শ্রমিক মাইকেল হোসেন জানান, গত বুধবার রাতে চাতাল শ্রমিক নুর ইসলাম সাইলো সড়কে একটি চাতালের সামনে চা-খেয়ে বাইসাইকেল যোগে বাড়ি সান্দিড়া গ্রামে ফিরছিলেন। তিনি সান্তাহার সাইলো সড়কের দমদমা মোড় এলাকায় পৌঁছিলে হঠাৎ একদল দুর্বৃত্ত নুর ইসলামের গতিরোধ করে তাকে বাইসাইকেল থেকে তাকে টেনে নামিয়ে সড়কের পাশে নিয়ে  শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এ সময় নুর ইসলাম চিৎকার করতে করতে সড়কের পাশে ডোবার পানিতে ঝাঁপ দিয়ে গড়াগড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রন হয়। এতে তার পড়নে কাপড়সহ শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য রনজু ইসলাম ও আশপাশের লোকজন নুর ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।


গ্রামের বিরোধকে কেন্দ্র করে নুর ইসলামকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে নুর ইসলাম ও তার পরিবারের দাবি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে নুর ইসলামের ছেলে আব্দুল আওয়াল জানান। ইউপি সদস্য রনজু ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।আদমদীঘি উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মাহাবুবুর রহমান জানান, রোগীর শরীরের কিছু অংশ পুড়ে গেলেও অবস্থা আশাংকাজনক নয়। তাকে এখানে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার জানান, ঘটনার বিষয়টি তিনি জেনেছেন তবে এখনও কোন মামলা দায়ের হয়নি ।

Tag
আরও খবর