নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে গরু চুরি মামলায় আরও দুইজন গ্রেফতার

গ্রেফতারকৃত দুই জন।

বগুড়ার আদমদীঘিতে গরু ব্যবসায়ীর বাড়ি থেকে চোরাই চার গরু উদ্ধার মামলায় চোরচক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের আফছের তালুকদারের ছেলে এনামুল হক ওরফে মেছের (৪৫) ও একই উপজেলার ডহরপুর পূর্বপারার এলজাম হোসেনের ছেলে আরমান হোসেন (৩৯)। এ নিয়ে এ মামলায় মোট ৫জনকে গ্রেফতার করা হলো।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারী দিবাগত রাতে আদমদীঘি উপজেলার সালগ্রামের ফিরোজ হোসেনের গোয়াল ঘর থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যের চারটি গরু চুরি যায়। এরপর আদমদীঘি থানা পুলিশ গত সোমবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের আব্দুল মান্নানের বাড়ি থেকে ওই চোরাই চার গরু উদ্ধার করা এবং আব্দুল মান্নানকে গ্রেফতার ও তার দেয়া তথ্যনুসারে তার সহযোগী উপজেলার মঙ্গলপুর গ্রামের বিরু ও মিজানুর রহমান উকিলকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারি উপ পরিদর্শক আছাদুল ইসলাম জানান, এই গরু চুরি ঘটনায় জড়িত থাকায় গত শুক্রবার রাতে এনামুল হক ওরফে মেছের ও আরমান হোসেন নামের অপর দুইজনকে গ্রেফতার করে পরদিন আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর