নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে উত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষক ও ছাত্রী লাঞ্ছিত

প্রতীকী ছবি।

আদমদীঘি রহিম উদ্দীন কলেজে যাওয়া আসার সময় ছাত্রীদের উত্যক্ত ও অশালীন আচরণ করার প্রতিবাদ করায় এক শিক্ষকসহ ছাত্রীদের শারীরিক ভাবে লাঞ্ছিত করায় অন্তর হোসেন (২০) নামের এক বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। আটক বখাটে যুবক অন্তর আদমদীঘি উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান জানান, বেশ কিছুদিন যাবত বহিরাগত অন্তর নামের ওই যুবক সহ তার কয়েকজন সহযোগী কলেজের ছাত্রীদের যাওয়া আসার পথে উত্যক্ত ও অশালীন আচরণ করে আসছিল। সম্প্রতি ওইসব বখাটেদের ডেকে কলেজের ছাত্রীদের এহেন আচরণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়।  বৃহস্পতিবার আবারো বহিরাগত অন্তর সহ তার সহযোগীরা রাস্তায় ও ক্যাম্পাস এলাকায় ছাত্রীদের একইভাবে প্রকাশ্যে উত্যক্ত ও অশালীন আচরণ করে। এতে ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক ইলিয়াছ হোসেন ও ছাত্রীরা বাধা দিলে অন্তর হোসেন নামের ওই বখাটে ক্ষিপ্ত হয়ে কলেজ চত্বরেই শিক্ষক ও ছাত্রীকে বেধড়ক মারধর করে আহত করে। পরে অন্তরকে আটক করে পুলিশে দেয়ার পর আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন মুচলেকার মাধ্যমে বখাটে অন্তর হোসেনকে সতর্ক করে পরিবারের নিকট হস্তান্তর করেন। 

Tag
আরও খবর