নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে সৌদি প্রবাসিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত, আটক ৩

আটক তিন কিশোর।

বগুড়ার আদমদীঘিতে ফারুক হোসেন (৪৫) নামের এক সৌদি থেকে ছুটিতে আসা ব্যক্তিকে ট্রাক বিক্রির কথা বলে ডেকে নিয়ে উপযুপুরি ছুরিকাঘাতে জখম করা হয়েছে। আহত সৌদি প্রবাসি ফারুক হোসেনকে গ্রামবাসি উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তার করা হয়। আজ বুধবার(২২ নভেম্বর) আদমদীঘি উপজেলার ডুমুরীগ্রাম বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন উপজেলার ডহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গ্রামবাসি হামলাকারি আদমদীঘি উপজেলার তিলোছ কান্ডার পাড়ার মুক্তার হোসেনের ছেলে আতিকুল ইসলম (১৬), তিলোছ জয়দেবপুরের আনোয়ার হোসেনের ছেলে পারভেজ (১৫) ও ডহরপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে নাফিউল ইসলাম (১৫) নামের তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে সৌদি আরব থেকে ছুটিতে আসা ফারুক হোসেন একটি ট্রাক কেনার জন্য খোঁজ করছিল। এসময় আটক ওই তিন কিশোরদের সন্ধানে ট্রাক বিক্রি আছে বলে ফারুক হোসেনকে ডেকে প্রথমে আদমদীঘির মুরইল বাজারে নিয়ে যায়। সেখান থেকে বিকেল ৫টায় ওই তিনজন মোটরসাইকেল যোগে ফারুক হোসেনকে ট্রাক দেখানোর কথা বলে নসরতপুর ইউপির ডুমুরীগ্রাম বটতলা নামক স্থানে নিয়ে যায়। এরপর কৌশলে ট্রাক না দেখিয়ে সৌদি ফেরত ফারুক হোসেনকে উপযুপুরি ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। এসময় তার চিৎকারে গ্রামবাসিরা এগিয়ে এসে ওই তিন কিশোরকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলটি জব্দ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

Tag
আরও খবর