দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা

আদমদীঘিতে মোবাইল চুরি করায় মারপিট, অপমানে গলায় ফাঁস দিয়ে মরল যুবক

আত্মহত্যা করা যুবক ফিরোজ সরদার।

বগুড়ার  আদমদীঘিতে মোবাইল ফোন চুরি করায় সালিশ বৈঠকে মারপিটের অপমান মনে করে ফিরোজ সরদার (২৪) নামের এক যুবক গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার (১৪অক্টোবর) দুপুরে উপজেলার কাথলা গ্রামে এই ঘটনা ঘটে। ফিরোজ সরদার ওই গ্রামের বাচ্চু সরদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুরে ফিরোজ সরদার তার বাড়ির পাশে চাচাতো ভাই বায়জিদের একটি মোবাইল ফোন চুরি কররে বায়জিদ থানা অভিযোগ করে। এরপর ফিরোজকে মোবাইল ফোনটি বের করে দেওয়ার জন্য বিভিন্নভাবে তাকে চাপ দেওয়া হয়।  বিকেলে মোবাইল ফোনটি বের করে দেয় ফিরোজ। রাতে মোবাইল মালিক বায়জিদের বাড়িতে সালিশ ডেকে গ্রাম্য মাতব্বরদের সামনে ফিরোজকে তার বাবা-মা তাকে মারপিট করে। এতে ফিরোজ অভিমান মনে করে তার শয়ন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরদিন শনিবার বেলা ১২ টার দিকে তার মা ফেরদৌসি বেগম খাবার জন্য ডাকতে দিয়ে দেখেন ছেলে ফিরোজ সরদার শয়ন কক্ষে ঘরের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এরপর থানায় খবর দেয়া হলে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মোবাইল মালিক বায়জিদ জানায়, আমার চুরি যাওয়া মোবাইল ফিরোজ বের করে দেয়। একারনে তার বাবা-মা একটু শাসন করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর