ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

শেকৃবি'র এএসভিএম অনুষদে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

SAU News ( Contributor )

প্রকাশের সময়: 25-01-2024 02:08:59 am


রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি'র) এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদে প্রথমবারের মতো অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  মঙ্গলবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়লয়ের কেন্দ্রীয় মাঠে অনুষদটির ছাত্র সমিতি “বিএসসি ভেট সায়েন্স এন্ড এ এইচ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ভাসা)” কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য  অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন এএসভিএম অনুষদের ডিন ও ভাসার সভাপতি প্রফেসর ড. কেবিএম সাইফুল ইসলাম।  ভাসার কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. লামইয়া আসাদ, মাইক্রোবায়োলজি ও প্যারাসিটোলজি বিভাগের চেয়ারম্যান ড.  মো: মাহফুজুল ইসলাম, এনিমেল নিউট্রিশন, জেনেটিক্স এন্ড ব্রিডিং বিভাগের চেয়ারম্যান ড. আল নূর মো: ইফতেখার রহমান, সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো: রাশেদুল ইসলাম, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান ড. সাজেদা সুলতানাসহ অনুষদের সর্বস্থরের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কেবিএম সাইফুল ইসলাম বলেন সব কিছুরই একটা শুরু আছে আর শুরুটা সবসময়ই ইতিহাসের অংশ হয়ে থাকে।  শেকৃবি'র  এএসভিএম অনুষদে প্রথমবারের মতো অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হল, এটা অনুষদের ইতিহাসের অংশ হয়ে গেল। আশা করি এর ধারাবাহিকতা বজায় থাকবে।  কারণ একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কোএকাডেমিক কার্যক্রমের প্রতিও গুরুত্ব দেয়া উচিত।  শিল্প, সাহিত্য ও ক্রীড়া চর্চা ব্যাক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।  তাছাড়া এ ধরনের আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বোঝাপড়া এবং  সম্প্রীতির বন্ধন বৃদ্ধি  করে।


অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমন্বয়ক ও ভাসার কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুম জানান এই প্রতিযোগিতায় ফুটবল, ক্যারাম, লুডুসহ বিভিন্ন আউটডোর এবং ইনডোর গেম সংযোজন করা হয়েছে।  পাশাপাশি নাচ, গান, কৌতুক, আবৃত্তিসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ইভেন্টে অনুষদের সকল ছাত্র শিক্ষক অংশগ্রহন করতে পারবেন।


এ প্রসঙ্গে ভাসার সভাপতি ডা. রাহাত মোল্লা বলেন অনুষদীয় শিক্ষার্থীদের পড়াশোনার ক্লান্তি এবং একঘেয়েমি দূর করতে বিশেষ সহায়ক হতে পারে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।  ভাসার পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হলেও মূলত: সার্বিক সহযোগিতা করেছেন অনুষদীয় ডিন মহোদয়।  এজন্য অনুষদীয় ডিন মহোদয় এবং ভাসার কোষাধ্যক্ষ মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।  অনুষদের এরকম সহযোগিতা পেলে ভাসা প্রতিবছর এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে ইচ্ছুক।


উল্লেখ্য যে অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে।