বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

শেকৃবির হলের ছাদ থেকে লাফিয়ে পড়া মারিয়া মারা গেছেন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষকরত্ন শেখ হাসিনা হলের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থী মারিয়া রহমান (২৫) মারা গেছেন।


বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


মারিয়ার দুলাভাই আশরাফ আলী বলেন, আমার শ্যালিকা মারিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। পরীক্ষা দিতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল সে। এ কারণে হলের ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। ঢামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে।


গত বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে হলের ছাদ থেকে লাফ দেন মারিয়া। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মারিয়ার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়।


এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ড. ফরহাদ হোসেন বলেন, আমরা জেনেছি মারিয়া মারা গেছে। যদি তার পরিবার চায় তবে থানার ফর্মালিটিজ শেষ করে ক্যাম্পাসে তাকে নিয়ে আসা হবে।