শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

রাবিতে দু'বেলা ডাইনিংয়ের খাবারের দাম বাড়লো ১০ টাকা

ফাইল ছবি


বর্দ্রতমান ব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের গুণগতমান ঠিক রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ই জানুয়ারি থেকে দুপুরের খাবার ২৮ থেকে ৩৫ ও রাতে খাবার ২২ থেকে ২৫ টাকা কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। গত ১২ ডিসেম্বরে প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় ৪ নম্বর সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছ। উক্ত সভা শেষে জানানো হয়, উর্ধ্বগতি ও খাবারের মান বৃদ্ধির জন্য আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়েছে। পূর্বে দুপুরের খাবার ২৮ টাকা ছিল ও রাতের খাবার ২২ টাকা ছিল। পরবর্তীতে তা থেকে দুপুরে ৩৫ টাকা এবং রাতের খাবার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


তবে সভায় বলা হয়েছে, অবশ্যই খাবারের মান বাড়াতে হবে। ইতোমধ্যেই সব হলে খাবারের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চলছে মিশ্র প্রতিক্রিয়া, কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তাদের মধ্যে কয়জন জানান, খাবারের দাম এতটা বৃদ্ধি করা অনুচিত, কেননা এখানে হতদরিদ্র পরিবারের সন্তানও পড়াশোনা করে, হলের খাবারই তাদের শেষ ভরসা, মূল্য বৃদ্ধি না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুটা ভর্তুকি দিলেও ভালো হতো। আবার কিছু শিক্ষার্থী বলেন, দাম বৃদ্ধি করে খাবারের মান  টা বাড়ালে আরো ভালো হবে, হলের এই খবর খেয়ে পুষ্টি চাহিদা পূরণ হয় না, তাই মান বাড়ানো জরুরি।

আরও খবর