পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জোনাকির নেতৃত্বে ইয়ামিন এবং নিলয়

ইয়ামিন ডানে, নিলয় বামে


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন "জোনাকি" এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ১৯শে মে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী একবছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নব্য ঘোষিত এ কমিটিতে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের (১১তম ব্যাচ) ইয়ামিন হোসেন এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ সেশনের (১২তম ব্যাচ) শাহরিয়ার রহমান নিলয়। এছাড়াও সহ সভাপতি হিসেবে শরিফুল ইসলাম, সুমনা আলম, ফাহাদ বিন আকরাম, মোছা: রাখি খাতুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে হৃদয় আলী, রাকিব হোসেন, মেহের আফরোজ নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তন্ময় আহমেদ হিমেল, আবু সায়েদ পারভেজ ও জান্নাতুল মাওয়া মৌ।


এছাড়াও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অনিক হোসেন, উপ কোষাধ্যক্ষ পদে স্বপন খান ও আকম সাইদুজ্জামান।


সংগঠনের সভাপতি জানান - মানবতা যেখানে অবহেলিত, জোনাকি'রা সেখানে উদ্ভাসিত। এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনের শুরু থেকে এ পর্যন্ত যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছেন, যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংগঠনে মেধা, শ্রম, অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং যাদের ঘামে আজ জোনাকি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনে রুপ নিয়েছে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিষ্ঠালগ্ন থেকে "জোনাকি" মানবসেবায় কাজ করে এসেছে।


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত এই সংগঠন জোনাকি'র উত্তরোত্তর সফলতা কামনা করি এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং যারা এই সংগঠনের প্রাণ (সকল শিক্ষার্থীর) সর্বাত্মক সহযোগিতা কামনা করি।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিলয় বলেন- জোনাকি মানবতার সেবায় নিয়োজিত একটি সেচ্ছাসেবী সংগঠন। মানুষদের সাহায্য করাই আমাদের কাজ। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে বিভিন্ন মাধ্যমে সাহায্য করার মধ্যেই জোনাকির সদস্য দের স্বার্থকতা। আমরা সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের আমাদের সেচ্ছাসেবী কার্যক্রম সুন্দর ভাবে করবো ইনশাআল্লাহ।



আরও খবর