শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

সুন্দরবনে হরিণ মারার ফাঁসদড়ি ও দুটি নৌকা উদ্ধার

পশ্চিম সুন্দরবনে হরিণ মারার  ফাঁসদড়ি ও দুটি নৌকা উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরারেঞ্জের আওতায় বনবিভাগের অভিযানে ছয়শত পিচ হরিণ মারার ফাঁসদড়ি ও শিকারী চক্রের ফেলে যাওয়া দুটি নৌকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(৬ মে) দুপুরে সুন্দরবনের টাটের খাল এলাকা থেকে এ ফাঁসদড়ি ও নৌকা উদ্ধার করা হয়।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিস সুত্রে প্রকাশ বনবিভাগ ও সিপিজি সদস্যদের সমন্বয়ে নিয়মিত টহল প্রদান কালিন সময়ে বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে বনবিভাগ সদস্যবৃন্দ ও সিপিজি সদস্যবৃন্দ সুন্দরবনের টাটের খাল এলাকা থেকে হরিণ শিকারী চক্রের পেতে রাখা ছয়শত পিচ ফাঁসেরদড়ি জব্দ করেন এবং একই সময়ে বনবিভাগ সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়া চক্রের দুটি নৌকা জব্দ করেন।

সিপিজি টিম লিডার ইসমাইল হোসেন বলেন সুন্দরবনে টহল প্রদানকালে শিকারী চক্র বনবিভাগ সদস্যবৃন্দের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন শিকারী চক্রের পেতে রাখা ৬শত পিচ ফাঁসের দড়ি ও ফেলে রেখে যাওয়া দুটি নৌকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত হরিণ মারার ফাঁস দড়ি ।



Tag
আরও খবর