জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ ও দুস্থ্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র উদ্যোগে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ ও দুস্থ্য ১০ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র উপদেষ্টা ড. কামাল উদ্দিন, সভাপতি মাহফুজুল হক মনি, সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন রাজিব, মহিলা সম্পাদিকা রুহি মোস্তফা, তথ্য ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আলম, সিনিয়র সদস্য আইয়ুব আলী প্রমুখ।

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান বলেন, ‘২১ এপ্রিল ভোরে কালবৈশাখী ঝড়ে আমার বসতঘর পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। সেই থেকে এখন পর্যন্ত মানবেতর জীবনযাপন করছি। মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র আর্থিক সহায়তা পেয়ে আমার খুবই উপকার হলো। শীঘ্রই বসতঘর নির্মাণ কাজে হাত দেবো।’

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র সভাপতি মাহফুজুল হক মনি ও সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁঞা জানান, এসোসিয়েশনের মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে গত ২১ এপ্রিল মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও দুস্থ্য পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ১০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের মানবিক কর্মকান্ডের এই ধারা অব্যাহত থাকবে।


Tag
আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৬ ঘন্টা ১৩ মিনিট আগে