কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নওগাঁর বদলগাছির ‘নাক ফজলি আম’ জিআই পণ্যের স্বীকৃতি

আমের রাজা

নওগাঁর বদলগাছির ‘নাক ফজলি আম’ জিআই  পণ্যের স্বীকৃতি 


বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচুর পর এবার নওগাঁর বদলগাছীর ‘নাক ফজলি আম’ ভৌগোলিক নির্দেশক বা জিআই (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এই আমের পরিচিতি ও চাহিদা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।


মঙ্গলবার (৬ এপ্রিল) বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান তথ্যটি নিশ্চিত করেন। কৃষিবিদ সাবাব ফারহান বলেন, গত ১লা মে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনাসভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বদলগাছী উপজেলার ‘নাক ফজলি আম’ চাষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের হাতে সনদ হস্তান্তর করেন। 


তিনি আরও বলেন, বদলগাছীর ‘নাক ফজলি আম’ এর সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। স্বাদে মিষ্টি ও সুস্বাদু; যা অন্যান্য অঞ্চলের আম থেকে আলাদা হয়ে থাকে। এটি শুধু একটি সুস্বাদু ফল নয়, এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর স্বাদ, পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার সারাদেশে পরিচিতি দিয়েছে। 


উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বদলগাছীর নাক ফজলি আমের পক্ষে জিআই নিবন্ধন পেতে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের কাছে আবেদন করেন। 


এরপর নওগাঁ জার্নাল নং ৫৬ প্রকাশিত হওয়ার পর বিধিবদ্ধ ২ মাস সময় অতিক্রান্ত হয়েছে। 

তৃতীয় কোনো পক্ষ বিরোধিতার নোটিশ দাখিল করেননি। এমতাবস্থায়, ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পায় নওগাঁর বদলগাছীর ‘নাক ফজলি আম’।

আরও খবর