পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

অস্ট্রেলিয়ার এশিয়া ডিভিশন প্রধানের সাথে খুবি উপাচার্য'র বৈঠক।

অস্ট্রেলিয়া সফররত খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে এক বৈঠকে অস্ট্রেলিয়ার এশিয়া ডিভিশনের প্রধান গ্যারি ক্রাউন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। আজ ০৬ ডিসেম্বর (বুধবার) সকালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ম্যানগ্রোভ নিয়ে যৌথ গবেষণার বিষয় বৈঠকে গুরুত্ব পায়।

গ্যারি ক্রাউন বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সুন্দরবনসহ জলবায়ু পরিবর্তন ও সমকালীন গুরুত্বপূর্ণ ইস্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।

উপাচার্য গ্যারি ক্রাউনকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈঠক শেষে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার প্রদান করেন। এসময় আইইউসিএন (এশিয়া অঞ্চল) এর সাবেক পরিচালক ড. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আগামীকাল ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ফেনার স্কুল অব এনভায়রনমেন্ট এন্ড সোসাইটি আয়োজিত ফেনার সেমিনারে ‘সুন্দরবন-প্রকৃতির অনন্য উপহার’ শীর্ষক গবেষণা নিবন্ধ উপস্থাপন করবেন। এই সেমিনারে অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রথিতযশা বিজ্ঞানী, গবেষক উপস্থিত থাকবেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যানবেরাতে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ (এসিআইএআর) এর প্রধান নির্বাহী প্রফেসর ওয়েন্ডি আম্বারগারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তিনি সুন্দরবনের ওপর বহুমাত্রিক গবেষণায় যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষর ও সংশ্লিষ্ট অন্যান্য দিকের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন অস্ট্রেলিয়ায় ১৬ দিনের সফরে গত ২৬ নভেম্বর ঢাকা ত্যাগ করেন। অস্ট্রেলিয়ায় সফরকালে তিনি রাজধানী ক্যানবেরা ছাড়াও সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন, কেয়ার্নস শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে সেমিনারে অংশগ্রহণ, বিভিন্ন ম্যানগ্রোভ বন পরিদর্শন করবেন। ছাড়াও যৌথ গবেষণা ও প্রকল্প গ্রহণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বি-পাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করবেন। আগামী ১১ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে