পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ে রোড ম্যাপ টুওয়ার্ডস প্রোগ্রাম লেভেল এক্রিডিটেশন শীর্ষক প্রশিক্ষণ উদ্ভোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে রোডম্যাপ টুওয়ার্ডস প্রোগ্রাম লেভেল অ্যাক্রিডিটেশন শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ ০৪ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্যের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। 

তিনি বলেন, উচ্চশিক্ষার উৎকর্ষ সাধন ও টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)। এই কাউন্সিলের গাইডলাইন অনুসরণ ও ক্রাইটেরিয়া পূরণ করে বিশ্ববিদ্যালয়ের মান বিশ্বমানে উন্নীত করতে হয়। সেই লক্ষ্য অর্জনে ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের ওবিই কারিকুলা অনুসরণ করে ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও বিএসি’র অনেক ক্রাইটেরিয়া পূরণে নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১; তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রয়োজন দক্ষ-দেশপ্রেমিক জনশক্তি, যা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশে প্রতিবছর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বের হয়ে আসে। এসকল শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানসম্পন্ন দক্ষ ও দেশপ্রেমিক মানবশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। তবে অচিরেই আমাদের দেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। 

প্রধান অতিথি বলেন, আমরা এখন যে অবস্থানে আছি এবং আমরা কোন অবস্থানে যেতে চাই এটা একটা কৌশলগত পরিকল্পনা। আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে একাডেমিক ও প্রশাসনিক কাজ করতে গিয়ে বাস্তব কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তা এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সমাধান হবে বলে আমার বিশ্বাস। তিনি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। 

উদ্বোধনী অনুষ্ঠানে পর প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী তিনটি ভিন্ন টেকনিক্যাল সেশনে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে