শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

নিজে লয়াল থাকলে ঠকে গেলে ও শান্তি।

নিজে লয়্যাল থেকে ঠকে গেলেও শান্তি। দিনশেষে নিজের কাছে নিজের কোন দ্বিধা থাকে না। বুক ফুলিয়ে বলা যায় আমি তো সৎ ছিলাম। হ্যাঁ মানুষটা আমাকে ঠকিয়েছে কিন্তু আমি তো প্রতারক নই। 


বিশুদ্ধ অনুভূতি নিয়ে কাউকে ভালোবাসার পরও যদি সেই মানুষটা ঠকায় তাহলে শত কষ্ট হলেও তার প্রতি কোন আক্ষেপ রাখা উচিৎ না। মায়া, আকাঙ্ক্ষা, অভিযোগ সবকিছু থেকেই তাকে চিরতরে মুক্ত করে দিতে হয়। 


নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ দ্বিতীয় কিছুতে নেই। তাই তাকে সবকিছু থেকে মুক্ত করে দিয়ে জীবনের সবচেয়ে অনাগ্রহের লিস্টে রেখে দিতে হয়। কারও জন্য তীব্র অনুভূতি শূন্যে নিয়ে আসাটাও একটা প্রতিশোধ। যে মানুষটা একসময় আগ্রহের চূড়ায় ছিলো আজ সেই মানুষটা  একেবারেই আগ্রহহীন; অধিকার শূন্য। সে মুক্ত কারও তীব্র ভালোবাসা থেকে, কারও অধিকারের জায়গা থেকে, মুক্ত তাকে সবচেয়ে প্রবলভাবে চাওয়া কারও জীবন থেকে। এই মুক্তি তাকে আজীবন পরাধীন করে রাখবে নিজের বন্দী কারাগারে। 


আর আপনি? জীবন আপনাকে উপহার দিবে নতুন কোন মুহূর্ত। আপনার সূচনাটা সুন্দর না হলেও উপসংহারটা অবশ্যই সুন্দর হবে। আর দিনশেষে আপনার একটা মানসিক প্রশান্তি সবসময়ই থাকবে। যে জীবনে যারাই আমাকে ঠকিয়েছে আমি নিজের কাছে সবসময়ই সৎ ছিলাম। এতটুকুই আপনার প্রাপ্তি। আপনার প্রাপ্তির খাতাটাও কোন অংশে কম নয়। যারা আপনাকে ঠকিয়েছে তাদের চেয়ে  অনেক অনেক বেশি।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

৩৪৫ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৯৮ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৪১০ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে