পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং গর্ব অনিমেষ গাইন।

মার্গারেটা থ্যাচার বলেছেন, "আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া। "

একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে,তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সফল হয়, তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে। আর এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয়।  


ঠিক তেমন এক মনোবলের অধিকারী ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সাইন্স ডিসিপ্লিনের (০০ ব্যাচ) এর একজন  শিক্ষার্থী অনিমেষ গাইন। খুলনার ছোট একটি গ্রামে বেড়ে ওঠা এক বালক হয়ে গেলেন বাংলাদেশের গর্ব। তিনি কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয় থেকে (ব্যাচ -১৯৯৭) এসএসসি পাস করেন। এরপর তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ২০০০ সালে। সেখান থেকেই শুরু হয় তার জীবনের অন্যরকম পথে চলা। ধীরে ধীরে তীক্ষ্ণ মেধা আর অদম্য পরিশ্রম এর মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যান। 

২০০৮ সালে বুয়েট থেকে Water Resource এর উপর মাস্টার্স সম্পন্ন করেন। বুয়েটে পড়াকালীন সময়ে ঢাকায় কোন আত্মীয়-স্বজন না থাকায়, তিনি খুবই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এমন সময় তার সুপারভাইজার স্যার তাকে একটি পরিবারের স্নেহ দিয়েছিলেন। এই সুপারভাইজার এবং তার স্ত্রী ড. বিলকিস আমিন হক - এই দুজন মানুষ ছিলেন তার জীবনের মেন্টর। 


বুয়েটে মাস্টার্স শেষ করার আগেই তিনি ড. বিলকিস আমিন হক (সুপারভাইজারের স্ত্রী) এর অর্গানাইজেশনে প্রথম চাকরি শুরু করেন। তারপর থেকে তিনি শুরু করে নিজেকে আবিষ্কার করা হাটিহাটিপাপা করে বিশ্বের কয়েকটি বিদ্যালয়ে তিনি পড়েছেন, পড়িয়েছেন এবং এখনো পড়িয়ে যাচ্ছেন। 


বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার "মার ডক ইউনিভার্সিটির " এনভায়রনমেন্টাল পলিসি এন্ড ম্যানেজমেন্ট বিষয়ের সিনিয়র লেকচারার (সহযোগী অধ্যাপক সমমান) হিসেবে নিয়োজিত আছেন। তিনি সবসময় সামাজিক- বাস্তুসংস্থান ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন অভিযোজন, পরিবেশগত শাসন এবং কূটনীতি, জল সম্পদ ব্যবস্থাপনা এবং উপকূলীয় /ব-দ্বীপ ব্যবস্থাপনার উপর বিশেষ মনোযোগ দিয়ে পরিবেশ ব্যবস্থাপনা এবং নীতির বিস্তৃত ক্ষেত্রে আগ্রহী। তিনি এই ক্ষেত্রগুলিতে উত্তর আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে যেমন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি  (এম আই টি) তে গবেষণা পরিচালনা করেছেন। তিনি প্রকৃতি, পৃথিবীর ভবিষ্যৎ, পরিবেশগত গবেষণা চিঠির মত উচ্চপদস্থ জার্নালে ৫০টির ও বেশি আর্টিকেল প্রকাশ করেছেন। 


জল-সম্পর্কিত বিপদ এবং ঝুঁকির আন্তঃ বিভাগীয় ক্ষেত্রে অবদানের ভিত্তিতে,তিনি ইউরোপীয় ভূ-বিজ্ঞান ইউনিয়ন,EGU এর 'আউটস্ট্যান্ডিং ইয়াং সাইন্টিস্ট অ্যাওয়ার্ড ২০১৬' পেয়েছেন। তিনি IPCC- এর ৬ তম মূল্যায়ন রিপোর্টের একজন অবদানকারী লেখক। তিনি তার গবেষণার জন্য একাধিক তহবিল সংস্থার  কাছ থেকে মর্যাদাপূর্ণ  ফেলোসিপ এবং অনুদান পেয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয় এর অনিমেষ গাইন নিজের জ্ঞানকে বিকশিত করতে করতে এখন বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন। তিনি আমাদের বাংলাদেশের গর্ব, খুলনা বিশ্ববিদ্যালয়ের গর্ব।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে