পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২ দিন ব্যাপি আন্তর্জাতিক সেমিনার শুরু।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং চতুর্থ কৃষি বিপ্লব’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) শুরু হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির পক্ষে লিখিত বার্তা পড়ে শোনান কনফারেন্স অর্গানাইজিং কমিটির সদস্য প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি উন্নয়নের পুনর্বিন্যাসই হলো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। ইতিহাস থেকে জানা যায়- আমরা তিনটি কৃষি বিপ্লব প্রত্যক্ষ করেছি যা আমাদের চাষ, উৎপাদন এবং নিজেদের টিকিয়ে রাখার পদ্ধতিকে মৌলিকভাবে পরিবর্তন করেছে। প্রথম কৃষি বিপ্লব ছিল শিকার এবং সংগ্রহ থেকে স্থায়ী কৃষিতে রূপান্তর। দ্বিতীয়টি ছিল আমাদের ক্ষেত্রগুলির যান্ত্রিকীকরণ, যা দ্রুতগতিতে উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে। তৃতীয়টি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উন্নত জেনেটিক্স এবং রাসায়নিক ব্যবহার দ্বারা চিহ্নিত করা হয়।

তিনি আরও বলেন, চতুর্থ কৃষি বিপ্লব বলতে উন্নত প্রযুক্তির একীকরণের মাধ্যমে কৃষির চলমান রূপান্তরকে বোঝায়। এর মধ্যে রয়েছে- ডিজিটাল এগ্রিকালচার, প্রিসিশন এগ্রিকালচার, বায়োটেকনোলজি, রোবোটিক্স ও অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। এই উন্নত প্রযুক্তিগুলো উৎপাদনশীলতা বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট খরা, তাপমাত্রা এবং বৃষ্টিপাতের অনিয়মিত পরিবর্তন, লবণাক্ততা এবং লবণাক্ত অনুপ্রবেশ এর সাথে লড়াই করতে সহায়তা করবে। প্রিসিশন ফার্মিং, ড্রোন-সহায়তা পর্যবেক্ষণ, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি এবং ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণ চতুর্থ কৃষি বিপ্লবের প্রধান হাতিয়ার। যা, আমাদের খামারগুলোকে আরও দক্ষ, টেকসই এবং অসংখ্য চ্যালেঞ্জের প্রতি প্রাণোচ্ছল করে তোলে।

উপাচার্য বলেন, যারা স্মার্ট কৃষির গতিপথকে রূপ দিচ্ছেন- বিশেষ করে কৃষি বিজ্ঞানী, প্রকৌশলী, নীতিনির্ধারক এবং অনুশীলনকারীদের কাছ থেকে এই সম্মেলনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। নিজেদের ধারণাগুলোর বিনিময় এবং পারস্পারিক সহযোগিতার কারণে কৃষির জন্য আরও টেকসই এবং স্থিতিস্থাপক ভবিষ্যতের ভিত্তি তৈরিতে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

তিনি বলেন, চতুর্থ কৃষি বিপ্লব দূরের কোনো স্বপ্ন নয়, এটা শুরু হয়ে গেছে। তাই আসুন একসাথে, আমরা কৃষিকে সংস্কার করার সুযোগটি গ্রহণ করি, এটিকে আরও উদ্ভাবনী, টেকসই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বকে আরও ভালভাবে সজ্জিত করে তুলি। আমি আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টাই হবে একটি সমৃদ্ধ ও টেকসই কৃষি ভবিষ্যতের সূচনা। 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স অর্গানাইজিং কমিটির চেয়ার এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান। ধন্যবাদ জ্ঞাপন করেন কনফারেন্স অর্গানাইজিং কমিটির কনভেনর প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে জীববিজ্ঞান স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী দেশ-বিদেশের গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সম্মেলনে তিনটি থিমেটিক এরিয়াতে তিনজন থিমেটিক বক্তা তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। এর মধ্যে ‘খাদ্য নিরাপত্তা ও নিশ্চয়তা’ বিষয়ে বক্তব্য রাখেন কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. স্টিভেন ওয়েব, ‘কৃষির অভিযোজন ও টিকে থাকা’ বিষয়ে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির প্রফেসর ড. রিচার্ড বেল এবং ‘কৃষির যান্ত্রিকিকরণ ও কৃষি বিপ্লব’ বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের প্রফেসর ড. চয়ন কুমার সাহা। উল্লিখিত থিমেটিক এরিয়াগুলোতে মোট দুই শতাধিক দেশি ও বিদেশি গবেষক অংশগ্রহণ করেন। এই কনফারেন্সে প্রায় ৬০টির মতো গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও শতাধিক প্রবন্ধ পোস্টারে প্রদর্শিত হবে বলে আশা করা হচ্ছে।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে