পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

মিয়ানমারের জান্তা সরকার এবং রোহিঙ্গাদের ভাগ্য।

মিয়ানমারের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে সব সময় ছিনিমিনি খেলেছে জান্তা সরকার, যা এখনও চলমান। ১৯৪৭ সালে অং সান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলির মধ্যে চুক্তি সম্পাদিত হলে বার্মার স্বাধীনতা নিশ্চিত হয় এবং ১৯৪৮ সালে বার্মা স্বাধীনতা লাভ করে। ১৯৪৮ থেকে '৬২ সাল পর্যন্ত বার্মা চারটি বহুদলীয় নির্বাচন দেখেছে। এই নির্বাচনে রোহিঙ্গাদের নির্বাচিত প্রতিনিধি ছিল; ছিল তাদের ভোটাধিকার। ১৪ বছরের গণতন্ত্রকে পদদলিত করে ১৯৬২ সালের ২ মার্চ মিয়ানমারের সামরিক জান্তাপ্রধান নে উইন ক্ষমতা দখল করেন। সামরিক জান্তার উত্থান রোহিঙ্গাদের কপালে নিয়ে আসে চরম দুর্দশা। জেনারেল নে উইন ক্ষমতায় ছিলেন ১৯৬২ থেকে '৮৮ সাল পর্যন্ত। তাঁর শাসনামলে পরিচালিত 'অপারেশন ড্রাগন কিং' (যা আনুষ্ঠানিকভাবে অপারেশন নাগামিন নামে পরিচিত) রোহিঙ্গা বিতাড়ন এবং নিধনের গুরুতর পদক্ষেপ। যদিও এই অপারেশন বিষয়ে মূল উদ্দেশ্য হিসেবে দেশ-বিদেশে উপস্থাপন করা হচ্ছিল- উত্তর আরাকানের নাগরিকদের নিবন্ধন নিশ্চিতকরণ এবং তথাকথিত ভিনদেশি/বিদেশি যারা বসবাস করছে, তাদেরকে সে অঞ্চল থেকে বিতাড়ন।


১৯৭৮ সালের ৬ ফেব্রুয়ারি সিত্তুই জেলার সাক্কিপাড়া গ্রামে সামরিক অভিযান শুরু করে জান্তা সরকার। এই চলমান অভিযানের হাত থেকে বাঁচতে সে সময় প্রায় আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। এই পালিয়ে আসাকে জান্তা সরকার মিয়ানমারের অবৈধ অভিবাসীর ট্যাগে প্রচার করতে থাকে। অবৈধ অভিবাসীর তকমাকে ব্যবহার করে ১৯৮২ সালে বার্মা নাগরিকত্ব আইন থেকে রোহিঙ্গাদের নাম পুরোপুরি বাদ দেওয়া হয়। রোহিঙ্গারা হয়ে যায় রাষ্ট্রহীন। ১৯৯২ সালে আবার রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান চালানো হয়। এসব অভিযানের মূল উদ্দেশ্যই ছিল রোহিঙ্গা জাতিকে বিশ্বের মানচিত্র থেকে বিলীন করা। ধারণা করা হয়, এ সময়ে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়। ২০১২ সালে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ রাখাইনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোহিঙ্গাদের ওপর চলে আবারও নির্মমতা। ধারাবাহিক এ নির্মমতা চূড়ান্ত রূপ নেয় ২০১৭ সালের ২৫ আগস্ট। রাজ্যে মিয়ানমারের তাতমাদো (মিয়ানমারের সেনাবাহিনী এ নামে পরিচিত) সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে হত্যা, নির্যাতন, ভূমি দখল, নারী ও শিশু নির্যাতনের মতো নির্মম অত্যাচার করতে থাকে। সে সময় জীবন বাঁচানোর তাগিদে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নেয়।


বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ২০১৯ সালের ২৩ নভেম্বর ১৯ দফা-সংবলিত একটি সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়। কিন্তু সেই চুক্তির বাস্তবায়ন রয়ে যায় আঁধারে। ২০১৯ সালে গাম্বিয়ার পক্ষ থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুর অত্যাচারের অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে মামলা হয়। সেই মামলার অগ্রগতি যেমন দৃশ্যমান নয়, তেমনি তা নিয়ে জান্তা সরকার খুব একটা ভাবিত বলেও মনে হচ্ছে না।

মিয়ানমারে সামরিক শাসনের ইতিহাস দীর্ঘ। ১৯৬২ সালে সামরিক জান্তা ক্ষমতা দখলের দীর্ঘ ২৮ বছর পর ১৯৯০ সালের ২৭ মে প্রথম নির্বাচন হয়। এ নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ৪৯২ আসনের মধ্যে ৩৯২টি পেলেও নির্বাচনী আইনের মাধ্যমে তা বাতিল করা হয়। ২০১০ সালের নির্বাচনকে সু চির দল বয়কট করে। ২০১৫ সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি ছায়া গণতান্ত্রিক সরকার গঠিত হলেও ২০২০ সালে মিয়ানমারের সংসদীয় নির্বাচনে আবার কালো থাবা পড়ে সামরিক জান্তার। মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদো নির্বাচনে ভোট চুরি ও অনিয়মের অভিযোগ আনে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখলে নেন জেনারেল মিন অং হ্লাই। মিয়ানমারের রাজনীতির গতিপথের পরিবর্তনের সঙ্গে রোহিঙ্গাদের ভাগ্যের গতিপথও পরিবর্তন আসে। ২০২১ সালের ১২ জুলাই জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৭তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গাবিষয়ক রেজুলেশন পাস, ২০২২ সালের মার্চে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনকে 'জেনোসাইড' হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতিও রোহিঙ্গাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে সক্ষম হয়নি। জান্তা সরকারের মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে নানা দেশ। ২০২২ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জান্তা সরকারের কর্মকর্তা, কোম্পানি ও অস্ত্র ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা দেয়। তবে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে জান্তা সরকারের খুব বেশি উদ্বেগ এখনও দেখা যায়নি। মিয়ানমারের গণতন্ত্রের ভাগ্যের মতোই যেন রোহিঙ্গাদের ভাগ্য।


২০২৩ সালের ৪ জানুয়ারি ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে মিয়ানমারের জান্তা সরকার ৭ হাজার ১২ জন কারাবন্দিকে মুক্তির ঘোষণা দেয়। তখন আরেকটি ঘটনা রোহিঙ্গাদের ভাগ্যের অনিশ্চয়তার দিককে তুলে ধরে। স্বাধীনতা দিবসে বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথুসহ শতাধিক ব্যক্তিকে সম্মানজনক 'থাইরি পিয়ানছি' রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় জান্তা সরকার। রোহিঙ্গাবিরোধী আলোচিত-সমালোচিত বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথুর পুরস্কারকে ব্যাখ্যা করা হয় মিয়ানমারের 'ঐক্যের জন্য অসামান্য ভূমিকা রাখা'র প্রতীক হিসেবে। ২৭ জানুয়ারি দেশটির জান্তা সরকার আগামী আগস্টে মিয়ানমারে নির্বাচন বিষয়ে আভাস দিলেও নির্বাচনকে নির্বাচনী নতুন আইনের নানা শর্তের চাদরে মুড়ে দিয়েছে। মিয়ানমারের জান্তা সরকারের নানা নাটকীয়তার মধ্যে রোহিঙ্গাদের ভবিষ্যৎ কী হবে- এখনই বলা মুশকিল!

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে