পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৪ দিন ব্যাপী পরিবেশ বিষয়ক সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত।

ডয়চে ভেলের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পরিবেশ বিষয়ক সাংবাদিকতা কর্মশালা। এতে খুলনা অঞ্চলের দশজন নির্বাচিত সাংবাদিক অংশ নিয়েছেন। আজ ৩০ আগস্ট (বুধবার) থেকে শুরু হতে যাওয়া এ ট্রেনিং চলবে ২ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত। কর্মশালাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডয়চে ভেলের অর্থায়নে পরিচালিত এমন একটি কর্মশালা এদেশের সাংবাদিকদের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার দক্ষতাকে সমৃদ্ধ করবে।

আয়োজক সূত্রে জানা যায়, খুলনা অঞ্চলের বিভিন্ন জেলা থেকে সাংবাদিকদের থেকে আবেদন সংগ্রহের পর একটি বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে দশজন সাংবাদিককে নির্বাচিত করা হয়। ডয়চে ভেলের তত্ত্বাবধানে নির্বাচিত সাংবাদিকদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে সুন্দরবনের করমজলে ২ সেপ্টেম্বর একটি ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণটি ডয়চে ভেলের অর্থায়নে পরিচালিত হচ্ছে।

কর্মশালা চলাকালীন অংশগ্রহণকারী সাংবাদিকদের থেকে পরিবেশ বিষয়ক প্রতিবেদনের আইডিয়া নেওয়া হবে। নির্বাচিত সেরা তিনটি আইডিয়া নিয়ে প্রতিবেদন তৈরির জন্যে আর্থিক অনুদান প্রদান করা হবে।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে