পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বুঝতে পারি নি।

আমি যে কিছুই বুঝতে পারিনি,তা কিন্তু নয়। সব বুঝেও যখন তোমার সবটা মেনে নিতে চেয়েছি,তখনই তুমি অন্য পথ বেছে নিয়েছো। 

সব জেনেও সহ্য করে যেতাম বলে এই নয়,আমি বোকা ছিলাম তখন। আমি আসলে তোমাকে হারাতে চাইনি।বিশ্বাস করো;আমি তোমার অবহেলা,উদাসীনতা,হুট করে বদলে যাওয়া মেনে নিয়েই থাকতে চেয়েছি।কিন্তু তুমিই তো রাখলে না!সবকিছুর সীমা অতিক্রম করে গিয়ে যখন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য করলে,তার ঠিক ঘন্টা খানেক আগেও আমি ছটফট করেছি,কিন্তু তুমি সাড়া দাওনি!

তুমি যে বিরক্ত হয়েও বিরক্তি প্রকাশ করতে না।

রাতভর কথা বলা মানুষটাই কিনা আমি গভীর হওয়ার পর গভীর ঘুমে যায়!হাহাহাহাহা....

কি আজব,তাই না?

যে তুমি আমায় রাত জাগা শেখালে,সেই তুমিই কিনা একা ঘুমাও,একা একা স্বপ্ন দেখো।অথচ আমি?তোমার সেই পুরোনো অভ্যেসের কাছে প্রতি রাতেই হেরে যাই।দুচোখে ঘুম নেই!

কি ভেবেছিলে?

তোমার মতো করে আমিও সম্পর্কটাকে অবমূল্যায়ন করবো?অবসরের বিনোদন নিতে তোমায় ব্যবহার করবো?শুধুমাত্র নিজের প্রয়োজনে তোমাকে চাইবো?

নাহ...

এতটা অকৃতজ্ঞ হয়ে জন্মাইনি আমি,জানো তো?

সম্পর্কের সম্মান আর গুরুত্ব দিতে জানি বলেই আমি নিজেকে সরিয়ে এনেছি।তার মানে এই নয়,আমি কিছুই বুঝিনি তখন।সব বুঝেও নীরব ছিলাম।কেন জানো?

ঐ যে বললাম,তোমাকে হারাতে চাইনি।

সত্যি বলতে তোমার বিকল্প কেউ ছিল না আমার,আজও নেই।তাই সবকিছু মেনে নিয়েছিলাম।সম্পর্কের শুরুতে তোমার পাগলামি,দিনরাত এক করে সময় দেয়া-কথা বলা,দেখতে চাওয়া।অথচ দেখো,সেই তোমার এসব পাগলামি দেখে যখন আমি নিজেই এমন পাগলামি শুরু করলাম,ঠিক তখনই তুমি লাপাত্তা!

তোমার আর সময় হয়ে ওঠে না আমার জন্য,তোমার সময় তখন সংকুলান!

আচ্ছা?এই যুগে কখনো শুনেছো,একটা ছেলে অপর একটা মেয়ের কাছে সময় ভিক্ষা চেয়ে চেয়ে অভিমান আর অভিযোগে নিঃশেষ হয়ে যায়?শুনোনি তো?শুনবেই বা কেন?তোমার উদ্দেশ্যই তো ছিল কেবল অবসরের খানিকটা সময় একা না থাকা,একা অনুভব না হওয়া।

তাহলে প্রতিনিয়ত তোমার কাছে কেন আমার সময় চাইতে হতো,বলতে পারো?কেন বড় বড় টেক্সট থেকে শুধু হ্যাঁ,হুম,না অবধিই শেষ হতো কনভারসেশন?এ ছাড়া আমাদের কি আর কোনো কথা ছিল না?নাকি দূরত্বে সবকিছু সময়ের সাথে সাথে শেষ?

তোমার ব্যস্ততা মেনে নেয়ার পর যখন তোমার অসংখ্য অজুহাত দাঁড় করালে,তখন আর নিজেকে তোমার সংস্পর্শে রাখা টাকে আমি যৌক্তিক মনে করিনি। আত্মসম্মানবোধ কার না আছে?

চলে এলাম আমি।

তোমার অজস্র সময়ের মাঝেও যখন আমার সাথে মন দিয়ে কথা বলার মতো একটা মিনিট সময় হয় না,তখন শুধু শুধু নিজেকে অপমান করার তো কোনো মানে নেই।

আমাদের সম্পর্কে ইতি টানাতে আক্ষেপ কিংবা আফসোস তোমার জন্য নয়।তুমি তো এটাই চেয়েছিলে,যত সহজে আমার থেকে মুক্তি পাওয়া যায় কোনো দোষ না রেখে।

আরে....

যাকে ভালোবাসতে পেরেছি,তাকে মুক্তি দিতে পারবো না?

শেষমেশ একটা কথা কি জানো?

প্রেমিকা কিংবা প্রেমিক;কখনো নিজের হয় না,যতক্ষণ না সে সম্পর্কের পূর্ণতা পায়।একমাত্র তোমার কারণেই  আমাদের পূর্ণতা ছাড়াই এ গল্পের সমাপ্তি ঘটলো।শুরুটা তো তুমিই করেছিলে,আর শেষটা যে আমাকেই করতে হলো!শুধুমাত্র তোমার ভালোর জন্য–তোমার ভালো থাকার জন্য।

আর অভিশাপ? 

সে না হয় মনের গহীন কোণে জমা রইলো।যদি ভুল করে মনের অজান্তেই মন থেকে বেরিয়ে যায়,তবে ক্ষমা করে দিও....

লেখক :প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে