জীবনের এমন একটা সময় পার করছি, যেখানে
কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে নেই,
আমাকে নিয়ে কে কি ভাবলো, কে কি বললো এগুলো এখন আর মেটারই করে না;
হুটহাট এখন আর কারো প্রতি ক্রাশ খাওয়া হয় না, নিয়ম করে অথবা অচমকা কিংবা কোনোভাবেই এখন আর কারো প্রেমে পড়া হয় না, কাউকে এখন আর Impress করার তাড়নাও জাগে না, যদিও বা কাউকে কোনোভাবে ভালো লাগে! তবুও প্রকাশ করতে ইচ্ছে করে না, সব সময় যেন-- "যা হচ্ছে হোক, আমি কিছু করতে কিংবা বদলাতে চেষ্টা করবো না" মুডে আছি;
এখন আর কারো সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করে না, সারাদিন বকবক করা মানুষটি হয়েও যেন হঠাৎ-ই বেশ শান্ত হয়ে গেছি;
কোনো এক অজানা ভারে নিজেকে আজকাল বড্ড ভারি লাগে, নিয়ম করে এখন আর কারো সাথেই চ্যাটিং করা হয় না, চ্যাটিং এর মন মানসিককতাই যেন একেবারে হারিয়ে গেছে;
কেউ ভুল বুঝলে সঠিক বোঝানোর দায় জাগে না, নিজেকে ব্যাখা করারও কোনো ইচ্ছাশক্তি নাই,
কেউ আঘাত করলে প্রতিঘাত করতেও মন চায় না,
জীবনের এই সময়টাতে এসে--- কে ভুল বুঝলো! কে দূরে সরে গেলো! এগুলো যেন এখন আর আমাকে স্পর্শ করে না, যে যার মতো দূরে চলে যাচ্ছে, আমার যেন কিছুই করার নাই, জীবন নামের রঙ্গমঞ্চে আমি যেন শুধুই এক নীরব দর্শক হয়ে বেঁচে আছি।
"জীবনের এমন একটা সময় পার করছি"...
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী ;খুলনা বিশ্ববিদ্যালয়।
৩৩৮ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
৩৪৫ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৮৫ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৮৮ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৯৮ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪১০ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪১০ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৪৩ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে