শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

কবিতা : আমি নারী

আমি নারী!

তাই বলে আমি পুতুল নই,

সবাই আমাকে পুতুল ভেবে নাচিয়ে চলে

কিন্তু! আমিও যে ক্লান্ত হই।


আমি নারী! 

তাই বলে আমি পাথর নই,

সবাই আমাকে পাথর ভেবে আঘাত করে 

কিন্তু! আমিও যে দুঃখ পাই।


আমি নারী!

তাই বলে আমি অন্ধ নই,

সংসারে অন্ধ আমিটাতেই যেন শান্তি

কিন্তু! আমিও যে দেখতে পাই।


আমি নারী! 

তাই বলে আমি বোবা নই,

যে যার মতো আমায় শুনিয়ে চলে

কিন্তু! তবুও আমার উত্তর দিতে নেই।


আমি নারী!

তাই বলে আমি যন্ত্র নই,

সবাই আমাকে যন্ত্র ভেবে চালিয়ে যায়

কিন্তু! মাঝেমধ্যে আমারও যে বিশ্রাম চাই।


আমি নারী!

তাই বলে আমি দৈত্য নই, 

বরের মতো ৯-৫ টার অফিস করার পরও

ঘরের সব কাজ কেনো আমারই ভাই?


আমি নারী!

তাই বলে আমি ম্যাজিশিয়ান নই,

প্রয়োজনে সবার কাছে আমি ম্যাজিশিয়ান 

কিন্তু! প্রয়োজন ফুরালেই মূল্য নাই।


আমি নারী!

তাই বলে আমি হৃদয়হীন নই,

হাজার কিছু করার পরও যখন কথা শুনি

তখন আমিও যে অদৃশ্য বারিতে হৃদয় ভাসাই।


আমি নারী!

তাই বলেই আমি তুচ্ছতাচ্ছিল্যের স্বীকার হই,

পান থেকে চুন খসলেই 

নিজের বাড়ির সন্ধানে বারই। 


আমি নারী!

তাই বলে আমি জল নই,

সবাই আমাকে জলের মতোই ব্যবহার করে

আমিও যে সুখ - শান্তি অবিচল রাখতে

যে পাত্রে রাখে সে পাত্রের আকাড়ই ধারণ করি।


"আমি নারী"

কলমেঃ প্রণব মন্ডল, খুলনা ইউনিভার্সিটি।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

৩৪৫ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৯৮ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৪১০ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে