পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

নিঃস্ব আমি

দিনশেষে শাবতলার নির্জন মাঠে গোধূলি

        বেলায় জলরঙে আঁকা নিস্তব্ধ 

                একটা ফিঙে আমি।


       বসে থাকি সারাবেলার ক্লান্তির

                      ধুলো মেখে।


 সারাদিনে  সঙ্গী হিসেবে যারা জুটেছিল

        তাদের জাবর কাটতে কাটতে

              বেঘোরে ঘুমিয়ে যাবো।


সকালে উত্তরের ঝাউবন থেকে যে ফিঙেটা

এসেছিল, তাকে বেশ উৎফুল্ল মনে হচ্ছিল -


 এমনভাবে আমরা আকাশে উড়ছিলাম , মনে

   হচ্ছিল এই আকাশ শুধুমাত্র আমাদের ;

       উপর থেকে পৃথিবীর সবকিছু ছোট্ট

          মনে হওয়ায়, অবজ্ঞায় আমাদের 

               নাক সিটকে আসছিলো।


    কিন্তু হঠাৎ দক্ষিণ দিকে কিসের একটা

 বিকট আওয়াজ হওয়ায়, সে ঈগল পাখির

        চিৎকার বলে ভীত হয়ে ছিটকে 

                 গেল আমার থেকে।

 

সঙ্গীহীন অবস্থায় দূর আকাশ থেকে মুখ থুবড়ে

 পড়লাম, মাটিতে তীব্র আছাড় খেয়ে একটা

              ডানায় পেলাম প্রচন্ড আঘাত -


   ব্যথিত ডানা নিয়ে উড়ে গেলাম পশ্চিম বিলে 

ফড়িং এর সন্ধানে । দেখলাম সেখানে ঘাড়ে মুখ 

    গুঁজে বিষণ্ণ রঙে আঁকা আরেকটা ফিঙে


আমার দিকে ফিরে তাকাতেই দেখলাম তার মুখে                      

         রাজ্যের অবহেলা এসে জড়ো হয়েছে ,  


সে আমার সাথে খুব আগ্রহ নিয়ে ফড়িং খেতে লাগলো । হৃদয় দিয়ে মিশে গেলাম তার সাথে;

                মনে হলো আমি ছাড়া

            তার কেউ'ই নাই এ তল্লাটে।


তারপর উত্তর পশ্চিম কোণ থেকে কাল বৈশাখীর

     ঝড়ো হাওয়ার মত একটি ফিঙে আসতেই 

        সেই ফিঙের সাথে সে হিজলের বনে

                    মুহূর্তে'ই মিলিয়ে গেল -


আমার হৃদয়ের দু-কূল ভেঙে তোলপাড় হয়ে গেল ।


অবশেষে ব্যথিত ডানা নিয়ে খুব কষ্ট করে শাবতলার 

            মাঠে এসে এই আমি বসে আছি ;

 আমার দিকে পাখি রাজ্যের কোন পাখির'ই 

                         ভ্রূক্ষেপ নেই।


লেখক: প্রণব মন্ডল, খুলনা ইউনিভার্সিটি।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে