শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

যবিপ্রবি কর্মচারী সমিতির নির্বাচন : নির্বাচন কমিশন গঠন


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) কর্মচারী সমিতির নির্বাচন -২০২২ উপলক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নবগঠিত তত্ত্বাবধায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ নির্বাচন কমিশন গঠন করা হয়।


বুধবার (১২ অক্টোবর) যবিপ্রবি কর্মচারী সমিতির(যবিপ্রবিকস) তত্ত্বাবধায়ক কমিটির প্রধান উপদেষ্টা সরদার ফরিদ আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির, এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী রেজিস্ট্রার এ.টি.এম. কামরুল হাসান ও নির্বাহী প্রকৌশলী(বিদ্যুৎ) মিজানুর রহমান দায়িত্ব পালন করবেন। 


উক্ত বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়েছে, এই নির্বাচন কমিশন নতুন নির্বাচন কমিশন গঠন হওয়ার পূর্ব পর্যন্ত বহাল থাকবে।যবিপ্রবিকস গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৫(ঘ) অনুযায়ী নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক কমিটির সঙ্গে পরামর্শ করে নির্বাচন বিধিমালা অনুসারে নির্বাচনের প্রয়োজনীয়(ভোটার তালিকা প্রনয়ণ, নির্বাচনী তফসিল ঘোষণা,পোলিং ও প্রিজাইডিং অফিসার নিয়োগ) ব্যবস্থা গ্রহণ করবেন।যবিপ্রবিকস গঠনতন্ত্র অনুচ্ছেদ ১৫(ধারা-খ)  অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের দিন থেকে পরবর্তী ৪৫ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করবেন।নির্বাচন কমিশন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পর্যবেক্ষক কমিটি গঠন করবেন এবং সেই কমিটি নির্বাচনের সার্বিকদিক পর্যবেক্ষণ ও মতামত কমিশনের কাছে পেশ করবেন।

Tag
আরও খবর