‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

এক নজরে হাজী মুহাম্মদ মহসিন কলেজ


বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী মুহাম্মদ মহসিন কলেজ । মহসিন বৃত্তি তহবিলের অর্থানুকূল্যে ১৮৭৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম মাদ্রাসা। ১৯১৫ সালে মাদ্রাসা শিক্ষায় পরিবর্তন আসে এবং ১৯১৮ সালে এর নামকরণ হয় নিউ স্কিম মাদ্রাসা। এটি মাদ্রাসা শিক্ষায় নতুন ধরন তৈরি করে। ১৯২৭ সালের জুলাই মাসে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ ক্লাস প্রবর্তনের মাধ্যমে মাদ্রাসাটি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে পর্তুগিজ বিল্ডিং-এ কার্যক্রম শুরু করে। ১৯৭৯ সালের ২০ জুলাই এর নতুন নামকরণ করা হয় ‘মহসিন কলেজ’।


৩১ একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত। আটটি ভবনে এর শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য কলেজ গেইটের দক্ষিণ পার্শ্বে একটি বড় খেলার মাঠ রয়েছে। কলেজ ক্যাম্পসের ভিতরে পর্তুগিজদের তৈরিকৃত বিল্ডিং এখনও প্রাচীন স্থপত্যের সৌন্দর্য বহন করছে। প্রশাসনিক ভবনের পশ্চিম দিকে দুইটি ছাত্রাবাস রয়েছে। সেখানে ১০০ শিক্ষার্থীর আবাসিকের সুবিধা রয়েছে। কমার্স বিল্ডিং-এর দক্ষিণ পার্শ্বে আরেকটি ছাত্রাবাস নির্মাণাধীন আছে।


এই কলেজে ২০ হাজার পুস্তক সম্বলিত একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। গ্রন্থাগারটিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের পড়ার জন্য রয়েছে আলাদা আলাদা কক্ষ।


এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩টি বিভাগ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় পড়ার সুযোগ আছে। এছাড়া স্নাতক পর্যায়ে বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, রাষ্ট্র বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, অথনীতি, হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনাতে সম্মান কোর্স চালু রয়েছে। ২০০০, ২০০২ এবং ২০০৩ সালে জাতীয় পর্যায়ে কলেজটি সেরা কলেজ হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে (২০১০) এই কলেজের শিক্ষার্থী সংখ্যা ৩,৫১০। 

আরও খবর
মহসিন কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

৮৭৫ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে





এক বিভাগে শিক্ষার্থী ৫৫০ জন, শ্রেণিকক্ষ ১টি

১১২১ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে




মহসিন কলেজে স্মার্টফোন নিষিদ্ধ ঘোষণা

১১৩৪ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে