ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

সরকারি হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় শোক দিবস উদযাপন

চট্টগ্রারে সরকারি হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজে শোকাবহ ১৫ই আগস্ট উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চট্টগ্রামের চকবাজার থানাধীন এ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক উদযাপন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাণ্ডের উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’র প্রদর্শনী। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও দোয়া মাহফিল।

কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ কামরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ এ.কে.এম ইলিয়াছ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দীন,রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর বেনুয়ারা বেগম,ইসলামিক ইতিহাস বিভাগে মোঃ হোসাইন।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর নীতি আদর্শ অনুসরণ করার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। আলোচনা সভার পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রচনার বিষয় ছিল ‘শোকাবহ ১৫ই আগস্ট’। সবশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ অন্যান্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

আরও খবর
মহসিন কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

৯২৪ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে





এক বিভাগে শিক্ষার্থী ৫৫০ জন, শ্রেণিকক্ষ ১টি

১১৬৯ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে




মহসিন কলেজে স্মার্টফোন নিষিদ্ধ ঘোষণা

১১৮২ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে