প্রকাশের সময়: 25-04-2024 01:53:43 pm
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে ১০ দিনে ৫ লাখের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ও আশেপাশের রাস্তায় শতাধিক বৃক্ষরোপণ শুরু করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ। গতকাল সোমবার কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ ছাত্রলীগের যুগ্ম–আহ্বায়ক মায়মুন উদ্দীন মামুন।
কলেজ ছাত্রলীগের যুগ্ম–আহ্বায়ক মায়মুন উদ্দীন মামুন বলেন, ক্যাম্পাসে বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণ করেছি। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। তীব্র তাপদাহের ফলে এবং প্রকৃতি ও পরিবেশের মাঝে আজ মানুষের অত্যাচারে প্রকৃতি দারুণভাবে রুদ্ররূপ ধারণ করেছে! অবাধে নির্বিচারে বৃক্ষ নিধন, বন ধ্বংস আর পাহাড় কাটার ফলেই প্রকৃতি ক্ষেপে উঠেছে ব্যাপকভাবে! প্রকৃতির এই রুদ্র আচরণ থেকে আমাদের পরিত্রাণের জন্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা জরুরি। এতে উপস্থিত ছিলেন মীর মুহাম্মদ রবি, আরিফ উল্লাহ ওয়াহিদি, যুবরাজ দাশ, রোকন উদ্দিন, আসাদুল্লাহীল গালিব, এরফান সাজ্জাত, আবু সালেক, আশফাক উজ জামান, পারভেজ মোশাররফ জিসান, মেহের ইসলাম আইয়ান, সাইমন উদ্দিন, মুহাম্মদ তুহিন, সাকিবুল আলম প্রমুখ।
৯২৪ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯৫৪ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১২৪ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১৫৯ দিন ২৯ মিনিট আগে
১১৬৯ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
১১৭৮ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
১১৮১ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
১১৮২ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে