বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্য বাতায়ন নিয়ে কুবি শিক্ষার্থীদের ক্যাম্পেইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একদল শিক্ষার্থী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত 'স্বাস্থ্য বাতায়ন' নিয়ে ক্যাম্পেইন পরিচালনা করেছে। গত ২২ সেপ্টেম্বর ক্যাম্পেইনটি শুরু করে ২৮ সেপ্টেম্বর তারা সর্বশেষ ফলাফল সংগ্রহের মাধ্যমে ক্যাম্পেইন শেষ করে। 


সাত দিনের এই ক্যাম্পেইনে শিক্ষার্থীরা কুমিল্লা জেলার শালমানপুর এলাকার বিভিন্ন বাড়িতে, স্কুলে এবং স্থানীয় বাজার ও মসজিদে গিয়ে 'স্বাস্থ্য বাতায়ন' সম্পর্কে মানুষকে অবগত করেছে এবং কীভাবে স্বাস্থ্য বাতায়ন থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করা যায় তা দেখিয়েছে। অসুস্থদের সরাসরি কথা বলিয়ে দিয়েছে স্বাস্থ্য বাতায়নে কর্মরত ডাক্তারের সাথে। 


স্থানীয় বাসিন্দা মো: আমেনা বেগম বলেন, আমরা আসলে এখানে যে বিনামূল্যে ডাক্তার দেখানো যায় তা জানলাম না। এখন জানতে পারলাম। 


শালবন বিহার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান বলেন, এটি সম্পর্কে আমিও তেমন অবগত ছিলাম না। বর্তমানে ঋতু পরিবর্তনের কারণে হুটহাট অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা। এই স্বাস্থ্য বাতায়ন সম্পর্কে জানতে পেরে ভালো হলো এবং শিক্ষার্থীরাও সেবা নিতে পারবো। 


সংগৃহীত ফলাফল থেকে জানা যায়, অধিকাংশ মানুষ জানে না এই স্বাস্থ্য বাতায়নের বিষয়ে। 

এই স্বাস্থ্য বাতায়ন সম্পর্কে মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের সহযোগিতা চেয়ে ক্যাম্পেইন পরিচালনাকারী দলের শিক্ষার্থী ওয়াফা রিমু বলেন, 'আমরা এই স্বাস্থ্য বাতায়ন সম্পর্কে মানুষকে জানাতে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং দেখেছি সেখানের অধিকাংশ মানুষই এই সেবা সম্পর্কে জানে না। আমরা অ্যাকাডেমিক কাজের জন্য খুব স্বল্প পরিসরে এই ক্যাম্পেইন পরিচালনা করেছি এবং স্বল্প মানুষকে জানাতে সক্ষম হয়েছি। যদি সরকারের সহযোগিতা পাওয়া যায় তাহলে এই স্বাস্থ্য বাতায়ন সম্পর্কে অধিক পরিসরে মানুষকে জানানো সম্ভব হবে এবং মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবে।'


উল্লেখ্য, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নাম্বারে কল দিয়ে সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে পারবে বিনামূল্যে এবং সপ্তাহে সাত দিন যেকোনো সময়।

আরও খবর