বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কুবিতে বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগ বনাম পরিসংখ্যান বিভাগের ম্যাচ দিয়ে দীর্ঘ চার বছর পর মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩। এতে  ট্রাইব্রেকারে ০-৩ গোলে বিজয়ী হয়েছেন পরিসংখ্যান বিভাগ।


সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে  এ খেলা অনুষ্ঠিত হয়।  


ম্যাচ রিপোর্ট সূত্রে জানা যায়, দুই দলের মধ্যে ২৫ মিনিট করে ৫০ মিনিট খেলা হয়েছে। কোন দলই গোল করতে না পারায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হয়। তবে অতিরিক্ত সময়েও কোন দলই গোল দিতে পারেনি। পরবর্তীতে খেলা ট্রাইবেকারে গেলে তিনটি শটের তিনটিই জালে জড়িয়েছে  পরিসংখ্যান বিভাগ। অপরদিকে মার্কেটিং বিভাগ তিনটি শটের একটিও জালে জড়াতে পারেনি।


খেলা চলাকালীন সময়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন, চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ছিল মেডিক্যাল সেন্টারের সদস্যরা। 


  

এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায়  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলামের অংশ হিসেবে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের জন্য এই ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে। এই টুর্নামেন্টে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করছি। তোমরা সামনের দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বড় শিরোপা এনে দিবে।'


বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও  নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হক বলেন, 'দীর্ঘ চার বছর পরে আমরা এই ফুটবল কাপ টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাই আমরা আশা করবো এই ফুটবল কাপ টুর্নামেন্টটা সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।'


তিনি আরো বলেন, 'আমরা এই প্রথম বারের মতো বুট দিয়ে খেলার আয়োজন করেছি। বিভাগ থেকেই এই খরচ বহন করছে। পাশাপাশি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আগামী ২৬ তারিখ ফাইনাল খেলার আয়োজন করবো।'


উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও খবর