দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

গিনেস বুক রেকর্ডে কুবি শিক্ষার্থী ইরফান

গিনেস বুক অব ওয়ার্ল্ডের দুটি রেকর্ড নিজের করে নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের  শিক্ষার্থী ইরফান আনোয়ার তুষার। মঙ্গলবার (১১ জুলাই) ইরফানকে পাঠানো মেইলে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।


গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন কোর্টে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৬৫ বার ড্রাম স্টিক ঘুরিয়ে ও  এক মিনিটে ১২৫ বার ঘুরিয়ে দুটি রেকর্ড করেন তিনি। রেকর্ডটি করার জন্য গত ২২ জানুয়ারি  তিনি আবেদন করেন এবং ২১ মার্চ তিনি এ রেকর্ড করলে গত ৭ জুলাই ই-মেইলে তাকে বিষয়টি নিশ্চিত করেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।


ইরফানের করা প্রথম বিশ্বরেকর্ডটি আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা কেন্ট চ্যাইপার্ট (Kent Cypert) এবং দ্বিতীয় বিশ্বরেকর্ডটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ব্রান্ডেন ক্যালবাইয়ের (Brendan Kelbie) কাছ থেকে ছিনিয়ে নেয় বাংলাদেশ। 


এ বিষয়ে ইরফান বলেন,  'ছোট বেলা থেকেই গিনেস বুক রেকর্ড সম্পর্কে জানতাম।  দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিনেস বুক রেকর্ড হোল্ডার থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিলো না। সেখান থেকে আমার আগ্রহ আরো বৃদ্ধি পেয়েছে দীর্ঘ ছয় মাস  রেকর্ড গড়ার করণীয় ও খুঁটিনাটি জানতে সময় লেগে যায়। সর্বশেষ ২০২৩ সালের ২২ জানুয়ারি গিনেস বুক রেকর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিই।'


তিনি আরো বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজেকে আসীন করতে পেরে আমি অনেক আনন্দিত ও উচ্ছ্বাসিত কারণ আমি আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পেরেছি। 


এ রেকর্ড গড়ার পেছনে অনুপ্রেরণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমার এই অর্জন আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে আমার দুই বন্ধু মো আশিকুর রহমান এবং রবিউল আলম। ব্যবস্থাপনা বিভাগের সকল শিক্ষকই আমাকে সাহায্য করেছে বিশেষ করে বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ স্যার ও মোশাররফ স্যার সর্বোচ্চটুকু দিয়ে আমাকে এই রেকর্ড করতে সহযোগিতা করেছেন।'


ভবিষ্যতে আরো রেকর্ডে অংশ নেওয়ার বিষয়ে বলেন,  আমি আরো তিনটি রেকর্ডের জন্য আবেদন করেছি এবং সাম্প্রতিক সময়ে একটি আবেদনে অংশ নিবো।'


ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা মো. জাহিদ হাসান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এইরকম অর্জন নিঃসন্দেহে অত্যন্ত গর্বের। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত ইরফান আনোয়ারই প্রথম গিনেস বুক অফ রেকর্ডে নাম লেখানোর গৌরব অর্জন করেছেন। শিক্ষক হিসেবে আমি তার মধ্যে সাফল্য অর্জনের যে একাগ্রতা দেখেছি সেটা তাকে বহুদূর পর্যন্ত নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

আরও খবর