শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

কুবির ফার্মেসী বিভাগে গবেষণা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার


◾তানভীর আহমেদ রাসেল : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে 'রিসার্চ এন্ড ক্যারিয়ার অপরচুনিটি ফর ফার্মা গ্রাজুয়েট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন (বুধবার) বিজ্ঞান অনুষদের হল রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।


ফার্মেসী বিভাগের ছাত্র উপদেষ্টা হালিমা আক্তারের সঞ্চালনায় বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল।


সেমিনারটিতে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিআরআইসিএম'র ডাইরেক্টর জেনারেল ড. মালা খান ও সাইনোভিয়া ফার্মা পিএলসি এর এজিএম (মার্কেটিং) মোহাম্মদ সুমন মুহসিন।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, থিউরি এবং প্র‍্যাক্টিস দুইটা একসাথে চলে। ফার্মেসি বিভাগ হিসেবে থিউরির পর প্র‍্যাক্টিস বেশি ইফেক্টিভ। তাই থিউরি আর প্র‍্যাক্টিসের যে কম্বিনেশন তা বুঝতে হবে। আজকের সেমিনারের কিনোট স্পিকারদের বক্তব্য সবাই মনোযোগ সহকারে শুনবেন। আশা করি সেমিনারটি অনেক বেশি উপকারী হবে। 


এছাড়াও সেমিনারে উপস্থিত ব্যক্তরা গবেষণার গুরুত্ব ও ভবিষ্যতে ফার্মা মার্কেট দ্রুত বিস্তৃতি ও নানান সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।


আরও খবর