‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বাউয়েট ক্যাম্পাসে শিক্ষক উন্নয়ন প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান।।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-07-2023 09:28:17 am


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের সিন্ডিকেট রুমে তিন দিনব্যাপী শিক্ষক উন্নয়ন প্রোগ্রাম এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীন আলম, এসপিপি, পিইঞ্জ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষকদের সনদপত্র প্রদান করেন।


প্রধান অতিথি বলেন, ‘এই শিক্ষক উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষকদের বিভিন্ন কলা-কৌশল হাতে কলমে শেখানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য এই প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগাতে হবে। এছাড়া ব্যক্তিগত পড়ালেখা ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে জ্ঞানার্জনের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে। এটা শুরু তবে ভবিষ্যতে শিক্ষকদের জন্য আরো উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হবে।


সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ এবং কর্মকর্তাগণ। 


পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন প্রধান প্রশিক্ষক হিসেবে এ কর্মশালা পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোঃ তৌফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ, সহকারী রেজিস্ট্রার একাডেমিক মোঃ আবুল কাশেম যুবায়ের এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পলাশ চন্দ্র পাল। উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মশালায় বাউয়েটের ৯টি বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ২১জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন। 

আরও খবর