‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বাউয়েট ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে আবৃত্তি কর্মশালা

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-09-2023 10:58:50 am

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে বাউয়েট ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে ‘আবৃত্তি কর্মশালা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার(১৮ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ। 


প্রধান অতিথি বলেন, ‘এই কর্মশালার মাধ্যমে নিজেদের শানিত করতে হবে এবং বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় বাউয়েটকে তুলে ধরতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। 


উক্ত কর্মশালায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আবৃত্তি ও নাট্যশিল্পী এবং আবৃত্তি প্রশিক্ষক, বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমী ও গীতাঞ্জলী ললিতকলা একাডেমীর মোঃ ইসহাক আলী প্রধান আলোচক হিসেবে ছিলেন। উক্ত কর্মশালায় শিক্ষার্থীরা আবৃত্তির বিভিন্ন খুিঁটনাটি সম্পর্কে জানতে পারে। 


ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসুম নুসরাত ইকরার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাউয়েট ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের সভাপতি ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষককে ক্রেস্ট প্রদান করেন।

Tag
আরও খবর