‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বাউয়েট ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন, প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম।।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-09-2023 01:28:16 pm


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। 


আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ডিবেটিং সোসাইটির নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। 


বাউয়েট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বাউয়েটের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.) এবং বাউয়েট ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন আইসিই বিভাগের লেকচারার মুর্শিদা নুসরাত ডেলা। 


বাউয়েট ডিবেটিং সোসাইটির নতুন কমিটিতে সেক্রেটারি পদে সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ, এ্যাসিসটেন্ট সেক্রেটারি পদে উৎসব রায় দীপ্ত কে দায়িত্ব দেয়া হয়েছে। 


জয়েন্ট সেক্রেটারি হিসেবে সাদিয়া ফাহমিদা সানিয়া এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে মোঃ শাফায়াত হোসেন কে দায়িত্ব দেয়া হয়েছে। 


অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আইরিন জাহান আখি, ট্রেজারার পদে মোঃ বিয়াজ উদ্দিন বন্ধন, চিফ এক্সিকিউটিভ অব ইভেন্ট প্লানিং পদে তানিয়া সুলতানা মিম, চিফ এক্সিকিউটিভ অব হিউম্যান রিসোর্স পদে মারজিয়া আক্তার রিথী, চিফ এক্সিকিউটিভ অব মিডিয়া এন্ড পাবলিকেশন্স পদে মেহবুবা জান্নাত মীম, চিফ এক্সিকিউটিভ অব আইটি পদে কাজী সুমাইয়া নাইস, চিফ এক্সিকিউটিভ অব কালচারাল এক্টিভিটিস পদে মোঃ রুবেল ইসলাম, এক্সিকিউটিভ অব ইভেন্ট প্লানিং পদে আল-আমিন, এক্সিকিউটিভ অব হিউম্যান রিসোর্স পদে কথা দাস পূজা, এক্সিকিউটিভ অব মিডিয়া এন্ড পাবলিকেশন্স পদে মোঃ নাজমুছ সা-দাত চৌধুরী, এক্সিকিউটিভ অব আইটি পদে তামান্না ফজিলা তাকি, এক্সিকিউটিভ অব কালচারাল এক্টিভিটিস পদে মেহেরীন জামান মৌ কে দায়িত্ব দেয়া হয়েছে। 


এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিপার্টমেন্টে একজনকে এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এলএলবি বিভাগে শেখ মো: মাহমুদ হোসেন, সিএসই বিভাগে মায়িশা ফাহমিদা রহমান মিতা, সিই বিভাগে মোঃ আশিকুর রহমান, আইসিই বিভাগে মাসুম বিল্লাহ, ইইই বিভাগে মোঃ নাজমুছ সা-দাত চৌধুরী, ইংরেজি বিভাগে সিনাতুন মনিরা মৌমী, বিবিএ বিভাগে হৃদিতা রাজ্জাক এবং এমই বিভাগে আবতাহী খালেদ হায়াত ফারিয়ান কে ডিপার্টমেন্টে এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও জেনারেল মেম্বার হিসেবে আরও অনেক শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে। 


বাউয়েট ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা এবং মনন বিকশিত করার লক্ষ্যে বাউয়েট ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছে। বির্তক চর্চা একটি শিল্প, এই বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধাকে আরও শানিত করার সুযোগ পায়। তিনি প্রত্যাশা করেন নবগঠিত কমিটি তারা আরো সুচারু রুপে কার্যক্রম পরিচালনা করবে।

Tag
আরও খবর