‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাউয়েট এর ১৭ জন শিক্ষক।।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-05-2023 12:02:21 pm


বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ১৭ জন শিক্ষক। 


সম্প্রতি এলপার ডগার সাইন্টিফিক ইন্ডেক্স ২০২৩ র‌্যাংকিং-এ প্রকাশিত বাংলাদেশের ১৮০ টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট), কাদিরাবাদ সেনানিবাস, নাটোর ৪৯তম স্থান অর্জন করেছে।


বাউয়েটের ১৭ জন শিক্ষক এর মধ্যে প্রথম স্থানে রয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। উল্লেখ্য যে তিনি কেমিক্যাল সায়েন্স গবেষণা ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে স্থান পেয়েছেন সিই বিভাগের বিভাগীয় প্রধান ও ডীন অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ রশিদুল হাসান, আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ রুবেল বাশার, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান মুবিন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক শুভজিৎ কুমার সিংহ, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রক্টর প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহারুল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ওমর ফারুক, সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান, আইসিই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ প্রতিম দেবনাথ, ইইই বিভাগের প্রভাষক মোঃ আব্দুল-আল আজমাইন, সিএসই বিভাগের প্রভাষক সুব্রত কুমার পাল, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুক্তার হোসেন, আইসিই বিভাগের প্রভাষক মোঃ নাজমুল হুসাইন, এবং পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নূরুল ইসলাম।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল (অব.) বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাউয়েটের ১৭ জন শিক্ষক অর্ন্তভূক্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 


প্রথম স্থান পাওয়া ড. মোঃ সাইফুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “বিশ্বসেরা র‌্যাংকিং-এ বাউয়েট এর শিক্ষকগণ স্থান করে নেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এবং এটা অনেক সম্মান ও গৌরবের বিষয়। তাই শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি গবেষণা কাজে আরো বেশি মনোযোগী হওয়ার জন্য আহবান করছি।” উল্লেখ্য যে, গত বছরে এই র‌্যাংকিং-এ বাউয়েটের অবস্থান প্রথম ১০০ এর উপরে ছিল। মাত্র এক বছরের ব্যবধানে র‌্যাংকিং-এ বাউয়েটের এই উন্নয়ন একটি উল্লেখযোগ্য অর্জন।


আরও খবর