দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

নোবিপ্রবির গুরুত্বপূর্ণ পদগুলোতে ভারপ্রাপ্তের 'ভার'



কোনো ভাবেই অতিরিক্ত দায়িত্ব ও ভারপ্রাপ্তের ভার থেকে মুক্ত হতে পারছেনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন।নোবিপ্রবির প্রথম সারির অধিকাংশ পদই চলছে ভারপ্রাপ্ত প্রশাসক ও কর্মকর্তাদের দিয়ে।


বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের ‘হৃৎপিণ্ড’ হিসেবে ধরা হয় রেজিস্ট্রার কার্যালয়কে। কারণ প্রতিষ্ঠানের প্রশাসনিক সব কর্মকাণ্ড চলে এই দপ্তরকে ঘিরেই। নোবিপ্রবিতে এ দপ্তরটি প্রায় তিন বছর ধরে চলছে ভারপ্রাপ্ত প্রধান দিয়ে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান 'উপাচার্য' পদটিও চলছে এখন ভারপ্রাপ্তের ভারে।



খোজ নিয়ে জানা যায়, উপাচার্য, রেজিস্ট্রার থেকে শুরু করে প্রক্টর,জনসংযোগ পরিচালক, হিসাব পরিচালক (অর্থ), রিসার্চ সেলের পরিচালক, সাইবার সেন্টার পরিচালক, শরীরচর্চা বিভাগের পরিচালক ও চিফ মেডিকেল অফিসারসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ পদ সবই চলছে অতিরিক্ত আর ভারপ্রাপ্ত দায়িত্বের মাধ্যমে।


যতদিন না গুরুত্বপূর্ণ দায়িত্বের পদগুলো স্থায়ী করা হবে, ততদিন ওই সব শাখার কার্যক্রম গতিশীলতা বৃদ্ধি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।এছাড়াও দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ পদগুলো ভারপ্রাপ্ত দিয়ে চলায় ওইসব বিভাগগুলোর কার্যক্রম সম্পন্ন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের।


সংশ্লিষ্টদের দাবি, একই ব্যক্তি একই সময়ে দু-তিনটি পদের দায়িত্ব নিয়ে থাকায় দপ্তর গুলোতে পর্যাপ্ত সময় দেয়া সম্ভব হয়ে উঠছে না। ফলে স্থবিরতা চলে আসে দপ্তরগুলোতে।


সুত্র জানায়, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নোবিপ্রবির বর্তমান উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী উপাচার্যের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে যাবেন। এদিকে গত তিন বছরেরও বেশি সময় ধরে রেজিস্ট্রার পদটি কখনো অতিরিক্ত, আবার কখনো ভারপ্রাপ্ত দিয়েই চলছে। বর্তমানে এই পদটি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করছেন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন ড. আলমগীর সরকার।


বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রক্টর পদের ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন অর্থনীতি বিভাগের সহকারীঅধ্যাপক ইকবাল হোসেন সুমন ।  পরীক্ষা নিয়ন্ত্রক পদটিতে যোগ্য লোক না পাওয়ায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্ব আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই।


জানা যায়,বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন দপ্তরের পরিচালক পদে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন প্রকৌশলী জামাল হোসাইন।বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত রয়েছেন সাখাওয়াত হোসেন। শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে আছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো.রুবেল মিয়া।


বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আব্দুল বাকির সাথে সার্বিক বিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০০ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে