পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

বশেমুরবিপ্রবিতে আর্থিক অনিয়ম; ৩ কোটি টাকার অডিট আপত্তি

অডিট অধিদপ্তর কর্তৃক ২০২০-২০২১ আর্থিক সনের ৭ টি Non-SFI অনুচ্ছেদের উপর অডিট আপত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে জবাব ও প্রমাণের আলোকে একটি আপত্তি নিষ্পত্তি হওয়ায় ৬ টি Non-SFI অনুচ্ছেদের উপর মোট ৩ কোটি ৯ লক্ষ ৬৭ হাজার ৫৩ টাকা অডিট আপত্তি দেয়া হয়েছে। বশেমুরবিপ্রবি উপাচার্য বরাবর শিক্ষা অডিট অধিদপ্তরের উপ-পরিচালক (মাউশি-২ শাখা) সুনীল কুমার সিংহ স্বাক্ষরিত চিঠিতে এই অডিট আপত্তির পাশাপাশি প্রমাণকসমূহ অফিসে প্রেরণের জন্য বলা হয়েছে।


অডিট তথ্যে প্রকল্পের মেয়াদ শেষে শর্ত মোতাবেক গবেষণা কর্মের রিপোর্ট দাখিল ও অগ্রিম সমন্বয় না করায় আর্থিক ক্ষতি হিসেবে ১ কোটি ৩ লক্ষ ৩৫ হাজার টাকা, অভ্যন্তরীণ সড়ক নির্মাণে উদ্ধারকৃত স্যালভেজ ইটের মূল্য বাদ না দিয়ে ঠিকাদারকে বিল পরিশোধ করায় আর্থিক ক্ষতি ১ লক্ষ ৭৬ হাজার ৮২৩ টাকা (প্রমাণক উপস্থাপনায় এটি নিষ্পত্তি করা হয়েছে),বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উৎস হতে প্রাপ্ত আয় যথাযথ হিসাবে অর্ন্তভূক্ত/বাজেটে প্রদর্শন না করায় আর্থিক ক্ষতি ১ কোটি ৭৬ লক্ষ ৩২ হাজার টাকা, মূল ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই উর্দ্ধমূখী সম্প্রসারনের কাজ শুরু করায় প্রাপ্য না হলেও মবিলাইজেশন ও সাইট ক্লিনিংয়ের বিল পরিশোধে আর্থিক ক্ষতি ৫ লক্ষ ২৬ হাজার ৭৪৬ টাকা,ছাদের ঢালাই কাজে ব্যবহৃত এমএস রডের আয়তন বাদ না দিয়ে ঠিকাদারকে বিল পরিশোধ করায় আর্থিক ক্ষতি  ৯ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা, পিপিআর ২০০৮ এর বিধি লঙ্ঘন করে অনিয়মিত ভাবে আরএফকিউ পদ্ধতিতে বার্ষিক সিলিং অপেক্ষা অতিরিক্ত ব্যয় ১৪ লক্ষ ৭৪ হাজার ২৬২ টাকা,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মকর্তাগণকে প্রদানকৃত অগ্রীমের টাকা সমন্বয় না করায় ৮৫ হাজার ৫৪৫ টাকা আপত্তি দেখানো হয়েছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস্কান্দার আলী বলেন, প্রকল্পের বিষয়গুলো প্রকল্প পরিচালক ভালো বলতে পারবে। টেন্ডারের বিষয়ে আমার কোনো হস্তক্ষেপ নেই। আর রডের যে বিষয়টি নিয়ে আপত্তি এসেছে, আমরা পরবর্তীতে রডের বিলটা বাদ দিয়ে বিল করবো।


এ বিষয়ে রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন, ইঞ্জিনিয়ারিং ও প্ল্যানিং দপ্তর সমন্বয় করে কাজগুলো করবে। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখে নিয়ম অনুযায়ী আগাবো।


শিক্ষক - কর্মকর্তাদের অগ্রীম টাকা সমন্বয় না করার বিষয়ে অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক চৌধুরী মনিরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক - কর্মকর্তারা পূর্বে প্রদানকৃত আর্থিক সমন্বয় না করার জন্য আমরা সমন্বয়ের কপি পাঠাতে পারি নি।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ মোবারক হোসেন বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।


আরও খবর