পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ভালোবেসে বিয়ে; এক বছরের মাথায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে আত্মহত্যার করেছেন। আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম নোভা ইয়াসমিন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাসা ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।  


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) আনুমানিক দুপুর ৩ টার দিকে নোভার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বিকালে পুলিশ তার লাশ নিজ মেস থেকে বের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এ সময় নোভা'র স্বামী রাসেলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। 


জানা যায়, নোভা বিবাহবন্ধনে আবদ্ধ হয় একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেলের সাথে। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে বলে ধারণা করছে থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


মৃতের সহপাঠীদের সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে পারে। এর আগেও একাধিকবার সে আত্মহত্যার চেষ্টা করেছে।


এ বিষয়ে প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মৃতদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তার ভাই এখানে এসেছে সব তদন্ত করে সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিবে।


বিশ্ববিদ্যালয়ের আইনসেলের সেকশন অফিসার সাজিদুর রহমান বলেন,  প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে তার স্বামীকে। এ জন্য জিজ্ঞাসাবাদের লক্ষ্যে তাকে থানায় নেয়া হয়েছে।

আরও খবর