লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আদমদীঘিতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন আয়ের উৎস ও গৃহহীন হবার আশংকায় এলাকাবাসী চিলমারীতে "মাদকদ্রব্য বিশেষ অভিযানে আটক" ১জন সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দীর্ঘ প্রতীক্ষার পর বশেমুরবিপ্রবিতে উদ্বোধন হলো কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া!

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়েছে। 



আজ ২১শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়। ক্যাফেটেরিয়া উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বশির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দায়িত্ব পেয়েছে নাসের ইন্টারন্যাশনাল। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পরে ভাষার মাসে উদ্বোধন হলো বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের খাবারের একমাত্র ভরসা ছিল বাইরের খাবারের দোকান গুলোর উপরে। ফলে খাবারের জন্য যেমন শিক্ষার্থীদের অতিরিক্ত মূল্য গুণতে হতো,তেমনি খাবারের মান নিয়েও ছিলো প্রশ্ন। ক্যাফেটেরিয়ার উদ্বোধনে তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 


এ বিষয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আজমির হক মিশন বলেন, অল্প টাকাতে মানসম্মত খাবারের জন্য ক্যাফেটেরিয়ার খুব প্রয়োজন ছিলো। ক্যাফেটেরিয়া প্রশাসক ড. মোঃ বশির উদ্দিন বলেন, আমাদের চেষ্টা থাকবে সীমিত অর্থের বিনিময়ে মানসম্মত খাবার প্রদান করা।


খাবারের মান নিয়ে প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, আমরা শিক্ষকরাও এখানে খাব। সুতরাং, মানসম্মত খাবার দেয়া হবে বলেই বিশ্বাস করি।

আরও খবর