চিলমারীতে "মাদকদ্রব্য বিশেষ অভিযানে আটক" ১জন সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও ট্যাক্সেস বার সভাপতিকে সংবর্ধনা বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা ডিসি সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বশেমুরবিপ্রবি'তে লেখক আড্ডা ও নৈশভোজ উৎসব

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-02-2023 10:24:26 pm

◾ শিক্ষা ডেস্ক 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ন্ত বিকেলে যেন বসেছিলো তারার হাট। একঝাঁক তরুণ কলাম লেখক এবং আগামী দিনের উজ্জ্বল নক্ষত্রের মিলন মেলা অনুষ্ঠিত হয় বশেমুরবিপ্রবির লেকপাড়ে। "লেখক আড্ডা ও নৈশভোজ উৎসব" প্রোগ্রামের এ নামের মাঝেই যেন খুঁজে পাওয়া যায় গাম্ভীর্য।


শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বশেমুরবিপ্রবি শাখা আয়োজন করে চমকপ্রদ এই অনুষ্ঠানের। সন্ধ্যার আবছা আলোয় প্রোগ্রাম শুরু হলেও শেষ হয় রাত সাড়ে নয়টার দিকে। প্রোগ্রামের শুরুতেই ছিল ব্রেন বুস্টার কুইজ প্রতিযোগিতা, যেখানে মেধাবীদের মধ্যে তুমুল লড়াই হয়। এতে বিজয়ী হোন রেহেনুমা সেহেলী কবির, পবিত্র পাল ও ইমন হোসাইন।


অনুষ্ঠানে ছিল স্মরণীয় গল্প শোনানোর ব্যবস্থা। এতে ওঠে আসে একেকজনের জীবনের দুর্দান্ত সব গল্প।


ছবি: ব্রেন বুস্টার কুইজে বিজয়ী ৩ জন


সাংস্কৃতিক পর্ব ছিল চোখ ধাঁধানো। এই পর্বে সবার সঙ্গে গানে সুর মিলিয়েছেন বশেমুরবিপ্রবি শাখার উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক মজনুর রশিদ, উপদেষ্টা ও সাবেক সভাপতি আর এস মাহমুদ হাসান, যা সবাইকে প্রাণোচ্ছ্বল করেছে। বাংলাদেশ বেতারের উপস্থাপিকা সিফাত রাকা এবং এ সময়ের তরুণ লেখক জুবায়েদ মোস্তফার কন্ঠে 'তোমার সীমানায়' কবিতাটির যৌথ আবৃত্তি শোনা যায়। তোমার সীমানায় কবিতাটি জুবায়েদ মোস্তফার চতুর্থ কাব্যগ্রন্থ 'সাইক্লোনের শহরে সন্ধি'র অন্তর্ভুক্ত।


উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ প্রজন্মের লেখকদের জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম। দেশের ১৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম রয়েছে।

আরও খবর